Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Yashasvi Jaiswal: যশস্বী জয়সওয়াল অভিষেক টেস্টে হাঁকালেন শতরান, ভারতের আর কাদের রয়েছে এই নজির?

Yashasvi Jaiswal: যশস্বী জয়সওয়াল অভিষেক টেস্টেই শতরান হাঁকালেন। ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই। আত্নবিশ্বাসের সঙ্গেই অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ব্যাটিং চালিয়ে যাচ্ছেন জ্বালা সিংয়ের ছাত্র।

ভারতের সপ্তদশ তথা বিশ্বের ১১৫তম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করলেন যশস্বী। তার আগেই রোহিত শর্মা ও যশস্বীর ওপেনিং জুটিতে দুশোর বেশি রান উঠেছে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয়েছে ১৫০ রানে। টেস্টে এশিয়ার বাইরে ওপেনিং জুটিতে সর্বাধিক রানের রেকর্ড গড়লেন যশস্বী ও রোহিত।

India vs West Indies 1st Test: যশস্বী জয়সওয়ালের টেস্ট অভিষেকে শতরান

যশস্বী আজ অর্ধশতরান পূর্ণ করেছিলেন ১০৪ বলে। তখনও অবধি মেরেছিলেন সাতটি চার। ২১৫ বলে কাঙ্ক্ষিত শতরানে পৌঁছে যান যশস্বী, তখন তাঁর নামের পাশে ১১টি শতরান। ২০১৩ সালে রোহিত শর্মা ও ২০১৮ সালে পৃথ্বী শ অভিষেক টেস্টে শতরান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই। রোহিত করেছিলেন ১৭৭, পৃথ্বী ১৩৪।

India vs West Indies 1st Test: যশস্বী জয়সওয়ালের টেস্ট অভিষেকে শতরান

যশস্বীর ঠিক আগে ভারতের হয়ে অভিষেক টেস্টে শতরান করেছিলেন শ্রেয়স আইয়ার। ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম টেস্টে শ্রেয়স করেন ১০৫। ভারতের হয়ে অভিষেক টেস্টে প্রথম শতরানটি করেছিলেন লালা অমরনাথ। ১৯৩৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি করেন ১১৮।

এরপর ১৯৫২ সালে পাকিস্তানের বিরুদ্ধে দীপক সোধান (১১০), ১৯৫৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এ জি কৃপাল সিং (অপরাজিত ১০০), ১৯৫৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে আব্বাস আলি বেগ (১১২), ১৯৬৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হনুমন্ত সিং (১০৫), ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুণ্ডাপ্পা বিশ্বনাথ (১৩৭) অভিষেক টেস্টে শতরান হাঁকান।

অভিষেক টেস্টে শতরানকারীদের তালিকায় নাম রয়েছে সুরিন্দর অমরনাথ (১৯৭৬ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১২৪), মহম্মদ আজহারউদ্দিন (১৯৮৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১১০), প্রবীণ আমরে (১৯৯২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০৩), সৌরভ গঙ্গোপাধ্যায়ের (১৯৯৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩১)

২০০১ সালে বীরেন্দ্র শেহওয়াগ অভিষেক টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করেন ১০৫। ২০১০ সালে সুরেশ রায়না শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক টেস্টে করেছিলেন ১২০। ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শিখর ধাওয়ান (১৮৭) ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রোহিত শর্মা (১৭৭) রান করেছিলেন অভিষেক টেস্টে। রোহিতের পর অভিষেক টেস্টে শতরানকারীরা হলেন পৃথ্বী, শ্রেয়স ও যশস্বী।

ওপেনিং জুটিতে রোহিত ও যশস্বী যোগ করেন ২২৯ রান। যা সর্বাধিক, নতুন রেকর্ড। ওয়স্ট ইন্ডিজের বিরুদ্ধে এর আগে ভারতের মাটিতে ২০০২ সালে ২০১ রান যোগ করেছিলেন সঞ্জয় বাঙ্গার ও বীরেন্দ্র শেহওয়াগ। সেই নজির এদিন ভেঙে গেল।
ক্য়ারিবিয়ান সফরে বীরু ও ওয়াসিম জাফর ২০০৬ সালে ওপেনিং জুটিতে তোলেন ১৫৯।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+