India vs West Indies 1st Test: যশস্বীর পর শতরান পেলেন রোহিত, ওপেনিং জুটিতে ভারতের নয়া রেকর্ড
India vs West Indies 1st Test: যশস্বী জয়সওয়ালের পর ডমিনিকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান হাঁকালেন রোহিত শর্মা। যা তাঁর কেরিয়ারের দশম টেস্ট শতরান।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে সেঞ্চুরি করেছিলেন। ক্যারিবিয়ান বাহিনীর বিরুদ্ধে এটি রোহিতের তৃতীয় শতরান। চলতি বছর নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২০ রানের ইনিংস খেলেন ভারত অধিনায়ক। তারপর এদিনের শতরান।

রোহিত আজ ১০৬ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন। সেই সময় মেরেছিলেন চারটি চার ও ২টি ছয়। ২২০ বলে পূর্ণ করেন শতরান। ১০টি চার ও ২টি ছয়ের সাহায্যে। এর পরের বলেই অবশ্য তিনি সাজঘরে ফিরলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক টেস্টে সর্বাধিক ৪৭ রান করা অ্যালিক আথানাজের বলে আউট রোহিত।
আম্পায়ার আউট দেননি। রিভিউ নেয় ওয়েস্ট ইন্ডিজ। যাতে দেখা যায় বল রোহিতের ব্যাট ছুঁয়েই উইকেটকিপার জোশুয়া ডি সিলভার হাতে জমা পড়েছিল। প্রথম ইনিংসে ৬৪.৩ ওভারে ১৫০ রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ এদিন ভারতের ওপেনিং জুটি ভাঙল ৭৫.৪ ওভারে। রোহিত-যশস্বীর ওপেনিং জুটিতে ভারত এদিন নতুন রেকর্ড গড়েছে।

এশিয়ার বাইরে ওপেনিং জুটিতে টেস্টে এটিই ভারতের সর্বাধিক রানষ এর আগে ১৯৭৯ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে চেতন চৌহান ও সুনীল গাভাসকর ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ২১৩ রান যোগ করেছিলেন। ১৯৮৬ সালে প্রথম ইনিংসে গাভাসকর ও কৃষ্ণমাচারী শ্রীকান্ত সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যোগ করেন ১৯১।
ওপেনিং জুটিতে এশিয়ার বাইরে এই নিয়ে তৃতীয়বার ভারত দুশোর উপর রান তুলল। প্রথম হয়েছিল ১৯৩৬ সালে, ম্যানচেস্টারে বিজয় মার্চেন্ট ও সৈয়দ মুস্তাক আলি ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ২০৩ রান যোগ করেছিলেন।
Captain leading from the front! 👏 👏@ImRo45 brings up his 🔟th Test ton 💯
— BCCI (@BCCI) July 13, 2023
Follow the match ▶️ https://t.co/FWI05P4Bnd#TeamIndia | #WIvIND pic.twitter.com/ITSD7TsLhB
নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শতরানের পর রোহিতের টেস্ট ইনিংসগুলিতে রান ছিল যথাক্রমে ৩২, ৩১, ১২, ১২, ৩৫, ১৫ ও ৪৩। এদিনের শতরান রোহিতকে নিশ্চিতভাবেই স্বস্তি দেবে। যতই ক্যারিবিয়ান বোলিং আক্রমণ নির্বিষ হোক না কেন।
রোহিতের ১০টি শতরানের মধ্যে তিনটি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২০১৩ সালে ইডেনে অভিষেক টেস্টে করেছিলেন ১৭৭। এর পরের টেস্টে মুম্বইয়ের ওয়াংখেড়েতে সচিনের বিদায়ী টেস্টে রোহিত খেলেন অপরাজিত ১১১ রানের ইনিংস। দশ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পেলেন টেস্ট শতরান।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও রোহিতের তিনটি শতরান রয়েছে। ২টি শতরান রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে রয়েছে একটি করে টেস্ট সেঞ্চুরি। দেশের মাটিতে শতরান ৮টি, বিদেশে দ্বিতীয় টেস্ট শতরান পেলেন রোহিত। ২০২১ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে করা ১২৭ রোহিতের বিদেশের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications