Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

এশিয়া কাপের স্ট্র্যাটেজিই ধরে রাখল ভারত, গুয়াহাটিতে একদিনের ম্যাচে অভিষেক ঋষভ পন্থের

গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে টসে জিতে আগে বল করছে ভারত।

এশিয়া কাপের স্ট্র্যাটেজিই ধরে রাখল ভারত। গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় দলের হয়ে এদিন একদিনের ম্যাচে অভিষেক ঘটল তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থের।

গুয়াহাটিতে একদিনের ম্যাচে অভিষেক ঋষভ পন্থের

এদিন ম্যাচের আগে গলের পক্ষে পন্থের হাতে একদিনের ম্যাচের ভারতীয় দলের টুপি তুলে দেন দলেরপ সবচেয়ে সিনিয়র ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি। যেন ভারতীয় দলের উইকেটরক্ষার দায়িত্বের প্রতীকি হাতবদলটা ঘটে গেল এদিন।

ভারত গুয়াহাটিতে তিন পেসারে খেলার সিদ্ধান্ত নিয়েছে। ফলে স্কোয়াডে থাকা তিন পেসার - শামি, উমেশ ও খলীল তিনজনেই আজকের ম্যাচে খেলছেন। বাদ পড়তে হয়েছে কুলদীপ যাদবকে।

তবে ওয়েস্ট ইন্ডিজ দলও বিশ্বকাপের কথা মাথায় রেখে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে ভারতে নিয়ে এসেছে। তাদের মধ্যে এদিনের ম্যাচে অভিষেক ঘটল ওশানে থমাস ও চন্দ্রপল হেমরাজ-এর।

দেখে নেওয়া যাক দুই দলের প্রথম একাদশ -

ওয়েস্ট ইন্ডিজ : কিরান পাওয়েল, চন্দ্রপল হেমরাজ, শাই হোপ (উইকেটরক্ষক), শিমরন হেতমিয়ার, মার্লন স্যামুয়েলস, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার (অধিনায়ক), অ্যাশলে নার্স, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, ওশানে থমাস।

ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), আম্বাতি রায়ডু, এমএস ধোনি (উইকেটরক্ষক), ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব, মহম্মদ শামি, কে খলীল আহমেদ, যুজবেন্দ্র চাহাল

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+