আরও এক বিরাট শতরান! ভারতকে নিশ্চিন্তে জয়ের পথে নিয়ে যাচ্ছেন ক্যাপ্টেন ও তার ডেপুটি
গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে শতরান করে ভারতকে জয়ের পথে নিয়ে যাচ্ছেন বিরাট কোহলি।
দুর্দান্ত শতরান করে ভারতকে জয়ের পথে নিয়ে যাচ্ছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁকে যোগ্য সহায়তা দিচ্ছেন রোহিত শর্মা (৬০*)। একপেশে টেস্ট সিরিজের পর এদিন প্রথম একদিনের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ৫০ ওভারে ভারতের সামনে ৩২৩ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল তারা। কিন্তু বিরাটের শতরানে সেই লক্ষ্যটাও এই মুহূর্তে কম বলে মনে হচ্ছে।

রান তাড়া করতে নেমে অবশ্য শুরুতেই শিখর ধাওয়ান (৪) -এর উইকেট রাহিয়ে হোঁচট খেয়েছিল ভারত। এশিয়াকাপের ফাইনালের পর এদিনও তাড়াতাড়ি আউট হয়ে যান গব্বর। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অভিষেককারী ওশানে থমাসের বলে আউট হয়ে যান তিনি।
এরপরই শুরু হয় যায় বিরাট শো। উল্টোদিকে রোহিত শর্মাও ভাল ব্যাট করলেও এদিন তাঁর ডেপুটিকে ঢেকে দিয়েছেন ভারত অধিনায়ক। ২৭ তম ওভারে কেমার রোচের বলে মাত্র ৮৮ বলে তিনি এরকদিনের ক্রিকেটে তাঁর ৩৬তম শতরান সম্পূর্ণ করেন। শতরান করার পথে মোট ১৫টি বাউন্ডারি মারেন তিনি। এই মুহুর্তে ভারতের রান ২৭ ওভারে ১৮৭/১।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications