India vs West Indies Test: ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্টের আগে রোহিতের বিরাট স্বস্তি, কেমন হবে একাদশ?

India vs West Indies Test: আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে প্রথম সিরিজ জয়ের লক্ষ্যে কাল থেকে ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নামছে ভারত।

ডমিনিকা টেস্ট জেতার ফলে ভারত সিরিজে এগিয়ে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ দলের যা শক্তি তাতে ভারতের কাছে হোয়াইটওয়াশ হওয়ার প্রবল সম্ভাবনা। দুই দেশের মধ্যে শততম টেস্টটি হচ্ছে ত্রিনিদাদে।

India vs West Indies Test: ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্টের আগে রোহিতের বিরাট স্বস্তি

রোহিত শর্মা বলেন, এই দুই দেশের সিরিজ শুরু হয়েছে আমার জন্মের আগে থেকে। এই দুই দেশের দ্বৈরথ উপভোগ করেছেন ক্রিকেটপ্রেমীরা। ভারতের ক্যারিবিয়ান চ্যালেঞ্জ সামলানোর ঐতিহ্যের কথাও উঠে এসেছে রোহিতের কথা। কালকেই আবার ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন বিরাট কোহলি। ফলে এই টেস্টের গুরুত্ব অনেকটাই।

ডমিনিকা টেস্টে রোহিত শর্মা ১০৩ রানের ইনিংস খেলেছিলেন। যা তাঁকে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় প্রথম দশে নিয়ে এসেছে। তালিকার প্রথম দশে তিনিই একমাত্র ভারতীয়। ঋষভ পন্থ নেমে গেলেন ১১ নম্বরে। বিরাট কোহলি রয়েছেন ১৪ নম্বরে। কোহলি ডমিনিকায় শতরানের আশা জাগিয়েও লক্ষ্যে পৌঁছতে পারেননি।

India vs West Indies Test: ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্টের আগে রোহিতের বিরাট স্বস্তি

অভিষেক টেস্টে ওপেনিং জুটিতে রোহিতের সঙ্গে ২২৯ রানের পার্টনারশিপ গড়েছেন যশস্বী জয়সওয়াল। তিনি করেছিলেন ১৭১ রান। এই পারফরম্যান্স টেস্টে ব্যাটারদের তালিকায় তাঁকে নিয়ে গিয়েছে ৭৩ নম্বরে। বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন, তিনি ১২ উইকেট পেয়েছিলেন। রবীন্দ্র জাদেজা ৫ উইকেট নিয়ে তিন ধাপ উঠে রয়েছেন সাতে।

দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে বড় কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছেন রোহিত। ফলে ভারত অপরিবর্তিত একাদশ নিয়েই খেলতে নামবে বলে মনে করা হচ্ছে। রেমন রেইফারকে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ দেওয়া হয়েছে। বাঁহাতি ব্যাটার কার্ক ম্যাকেঞ্জির অভিষেক হতে পারে। রাহকিম কর্নওয়ালের ফিটনেস সমস্যা থাকলে কেভিন সিনক্লেয়ার দলে আসতে পারেন।

India vs West Indies Test: ভারত-ওয়েস্ট ইন্ডিজ শততম টেস্টের আগে রোহিতের বিরাট স্বস্তি

কুইন্স পার্ক ওভালে ২০১৮ সালের পর এই প্রথম টেস্ট হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, এখানে সাফল্য বেশি পেসারদের। টেস্টের ৫ দিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৩টি টেস্টে এখানে ভারত জিতেছে তিনটি টেস্টে। এবার জিতলে মেলবোর্নের এমসিজির সঙ্গে কুইন্স পার্ক ওভালে বিদেশের কোনও স্টেডিয়ামে সবচেয়ে বেশি টেস্ট জেতার নজির গড়বে ভারত।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাদেজা, ঈশান কিষাণ (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ।

ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ- ক্রেগ ব্রাথওয়েট (অধিনায়ক), ত্যাগনারায়ণ চন্দ্রপল, অ্যালিক আথানেজ, জার্মেইন ব্ল্যাকউড, কার্ক ম্যাকেঞ্জি, জেসন হোল্ডার, জোশুয়া ডি সিলভা (উইকেটকিপার), রাহকিম কর্নওয়াল বা কেভিন সিনক্লেয়ার, আলজারি জোসেফ, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল বা জোমেল ওয়ারিকান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+