T20 World Cup: টি২০ বিশ্বকাপে ভারত বনাম ভারতীয়দের লড়াই, প্রাক্তন সতীর্থের বিরুদ্ধে খেলতে মুখিয়ে আছেন সৌরভ

আয়ারল্যান্ড-পাকিস্তান বধের পর এবার ভারতের সামনে আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার টি২০ বিশ্বকাপে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ আমেরিকা। তবে বলা ভালো ভারতের প্রতিপক্ষ ভারতীয়রাই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দলে রয়েছেন এক ঝাঁক ভারতীয় বংশদ্ভুত। তাই বুধবারের ম্যাচ এক কথায় ভারতীয় বনাম ভারতীয়দের খেলা।

টি২০ বিশ্বকাপের জন্য আমেরিকার দলে রয়েছেন এমন চার জন ক্রিকেটার, যারা ক্রীড়া জীবনের শুরুতে খেলেছেন ভারতেই, অর্থাৎ তাঁরা ভারতীয় বংশোদ্ভূত। শুধু তাই নয় একদা অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন এদের মধ্যে চারজন। মার্কিন দলে ৮জন ভারতীয় বংশদ্ভুত ক্রিকেটার আছেন। বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে আমেরিকার প্রথম একাদশে ছিলেন ছ'টি দেশে জন্ম নেওয়া ক্রিকেটরেরা। সব থেকে বেশি পাঁচ জন ছিলেন ভারতীয় বংশোদ্ভুত।

India vs USA

আমেরিকা দলের অধিনায়ক মোনাক প্যাটেল আদতে গুজরাতের আনন্দের বাসিন্দা। ৩১ বছরের উইকেটরক্ষক-ব্যাটার অনূর্ধ্ব ১৯ গুজরাত দলের হয়েও খেলেছেন। তার পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রে চলে আসে, যেখানে তিনি তার ক্রিকেট যাত্রা শুরু করেন। তিনি ২০১৮ সাল থেকে আমেরিকার হয়ে পেশাদার ক্রিকেট খেলছেন এবং একজন টপ-অর্ডার ব্যাটার যিনি উইকেট কিপিং করেন।

বাঁহাতি অলরাউন্ডার হরমিত সিংহের জন্ম মুম্বইয়ে। খেলেছেন ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে। তিনি একজন বোলিং অলরাউন্ডার যিনি ভারতীয় ঘরোয়া ক্রিকেটে খেলার সময় তার কেরিয়ার শুরু করেছিলেন। ঘরোয়া ক্রিকেটে মুম্বই ও ত্রিপুরার হয়ে খেলেছেন। এমনকি ২০১৩ সালে স্থানীয় খেলোয়াড় হিসেবে রাজস্থান রয়্যালসের হয়ে একটি আইপিএল ম্যাচও খেলেছিলেন হারমিত। তিনি ২০২১২ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন। কিন্তু ২০২১ সালে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান এবং ক্লাব ক্রিকেট খেলেন; পরে, ২০২৪ সালের মার্চ মাসে, তিনি আমেরিকার দলে জায়গা করে নেন.

সৌরভ নেত্রাভালকর বর্তমানে আমেরিকার জাতীয় দলের প্রতিনিধি হলেও তিনি; মুম্বইয়ের ক্রিকেটার। তাঁর ক্রিকেট কেরিয়ারের সূচনা ভারতেই।মুম্বইতে জন্ম নেওয়া নেত্রভালকর ২০১০ সালের অনুর্ধ্ব বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছিলেন। সৌরভের সতীর্থ ছিলেন কেএল রাহুল, ময়ঙ্ক আগরওয়াল, জয়দেব উনাদকাটরা। পরে মুম্বইয়ের হয়েও খেলেছিলেন ভারতীয় ঘরোয়া ক্রিকেটে। তবে ভারতের পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় চলে যান মার্কিন মুলুকে।

বুধবারে ম্যাচে নামার আগে সৌরভ বলেছেন, রোহিত-বিরাটের বিরুদ্ধে বোলিং করাটা তাঁর কাছে খুব আবেগের একটি বিষয়। একইসঙ্গে অনূর্ধ্ব১১৫ দলের সতীর্থ সূর্যকুমারের বিরুদ্ধে খেলতেও তিনি মুখিয়ে আছেন।

নীতীশ কুমার। ভারতীয় বংশোদ্ভুত ব্যাটারের জন্ম কানাডার ওন্টারিয়োতে। তিনি প্রথমে ছিলেন কানাডার ক্রিকেটার। পরে আমেরিকার হয়ে খেলতে শুরু করেন। তিনি ১৯৯৪ সালে কানাডার অন্টারিওতে একটি ভারতীয়-কানাডিয়ান পরিবারে জন্মগ্রহণ করেন। এমনকি তিনি আন্তর্জাতিক স্তরে কানাডার প্রতিনিধিত্ব করেন এবং ২০১৬ সালে অধিনায়ক হন। এমনকি তিনি কানাডার হয়ে ২০১১ বিশ্বকাপে খেলেছিলেন। পরে আমেরিকায় চলে আসেন এবং এখানকার জাতীয় দলে প্রতিনিধি হন।

এছাড়াও আমেরিকা দলে আছেন নিসার্গ প্যাটেল, প্রদীপ কেনজিগের মতো ক্রিকেটাররা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+