সামি-ভুবি ভাঙলেন, গড়লেন ধাওয়ান-রাহুল, ইডেনে ভ্যানিস লঙ্কার ঝাঁঝ

সকালে মহম্মদ সামির গতি আর ভুবনেশ্বর কুমারের সুইংয়ে শেষ হয়ে যায় ম্যাথুজদের দাদাগিরি। বিকেলে লাকমলদের তুলোধনা করে শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল ভারতকে ভরসা দিল।

খেলায় ফিরল ভারত। ইডেন টেস্টের চতুর্থ দিনটা পুরোপুরি রাজ করল বিরাট-বাহিনীই। সকালে মহম্মদ সামির গতি আর ভুবনেশ্বর কুমারের সুইংয়ে শেষ হয়ে যায় ম্যাথুজদের দাদাগিরি। বিকেলে লাকমলদের তুলোধনা করে শিখর ধাওয়ান ও লোকেশ রাহুল ভারতকে ভরসা দিল। যা পরিস্থিতি তাতে এই ম্যাচের ফয়সালা হওয়ার কোনও সম্ভাবনা নেই। একমাত্র বড়সড় অঘটন না ঘটলে ড্র হচ্ছে ইডেন টেস্ট, ধারণা বিশেষজ্ঞদের।

সামি-ভুবি ভাঙলেন, গড়লেন ধাওয়ান-রাহুল, ইডেনে ভ্যানিস লঙ্কার ঝাঁঝ

প্রথম দুদিন বৃষ্টিতে ধুয়ে গিয়েছে ম্যাচ। কিন্তু তবু প্রথম ইনিংসে বিরাট বাহিনীর ব্যর্থতার জন্যই ভারত খাদের কিনারায় দাঁড়িয়েছিল। তৃতীয়দিনে পুরো খেলা হলেও একের পর এক ক্যাচ মিস করে চাপে পড়ে গিয়েছিল ভারত। তবে চতুর্থদিনে দাপটের সঙ্গে খেলায় ফিরে আসেন বিরাটরা। সামি আর ভুবি মিলেই শেষ করে দেন শ্রীলঙ্কাকে।

এদিন ২৯৪ রানে শেষ হয়ে শ্রীলংকার প্রথম ইনিংস। সামি ও ভুবনেশ্বর চারটি করে উইকেট নেন। ইডেনের ঘাসের পিচে বাকি দুটি উইকেটএও দখল করেন মিডিয়াম পেসার উমেশ যাদব। এই উমেশই শনিবার খেলা শেষের আগে অধিয়াক চণ্ডীমল ও ম্যাথুজকে ফিরিয়ে মোক্ষম আঘাতটা হানেন।

১২২ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে দাপট দেখাতে শুরু করেন ভারতের দুই ওপেনার। প্রথমে ধাওয়ানের থেকে অনেকটাই সাবলীল ছিলেন রাহুল। অর্ধশতরানের পরই মারমুখী হয়ে ওঠেন শিখর। খুব স্বল্প সময়েই পৌঁছে যান ৯০-এর ঘরে। তবে শেষ রক্ষা হয়নি। ৯৪ রানে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ধাওয়ান।

এরপর ব্যাট করতে নামের চেতেশ্বর পূজারা। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন ওপেনার লোকেশ রাহুল। তিনি ৭৪ রানে ব্যাট করছেন। পূজারা অপরাজিত রয়েছেন ২ রানে। ভারতের একমাত্র উইকেটটি গিয়েছে শ্রীলঙ্কার পেসার শানাকার ঝুলিতে। চতুর্থ দিনের খেলার শেষে ভারত এগিয়ে রয়েছে ৪৯ রানে। কারযত এই টেস্টে ফলাফলের কোনও সম্ভাবনা আর দেখছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা।

এদিন সকালে চার উইকেট ১৬৫ রান হাতে নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। সামি ও ভুবির সামনে নেহাতই অসহায় লাগছিল লঙ্কা ব্যাটসম্যানদের। ২০১ রানের মধ্যেই সাত উইকেট পড়ে যায় তাঁদের। তারপর খানিক প্রতিরোধ গড়ে তোলেন রঙ্গনা হেরাথ। তিনিই শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ স্কোর করেন। তাঁর সংগ্রহে ছিল মূল্যবান ৬৭ রান। মূলত হেরাথের দক্ষতাতেই ১২২ রানের লিড পায় শ্রীলঙ্কা। কিন্তু এরপর বোলারদের ব্যর্থতায় লেই সুবিধা নিতে ব্যর্থ ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+