শ্রীলঙ্কাকে হারালে কাদের বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ভারত
বিশ্বকাপের লিগ পর্বে ১ নম্বরে শেষ করতে পারবে কি ভারত? ইংল্যান্ডের মাটিতে লিগ পর্বের শেষ ম্যাচে শনিবার হেডিংলিতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে কোহলিরা।
বিশ্বকাপের লিগ পর্বে ১ নম্বরে শেষ করতে পারবে কি ভারত? ইংল্যান্ডের মাটিতে লিগ পর্বের শেষ ম্যাচে শনিবার হেডিংলিতে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে কোহলিরা।

ম্যাচ জিতলেও নিশ্চিত নয় শীর্ষস্থান
ভারতের ৮ ম্যাচ শেষে পয়েন্ট ১৩। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচ জিতলে সেক্ষেত্রে কোহলিরা ১৫ পয়েন্টে পৌঁছবে। এরপরও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত নয়।
শনিবার ওল্ড ট্রাফোর্ডে একই দিনে গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে অস্ট্রেলিয়া। ফিঞ্চরা ৮ ম্যাচ শেষে ১৪ পয়েন্টে রয়েছে। ভারত ম্যাচ জিতলেও অজিরা প্রোটিয়াদের কাছে হারলে কোহলিদের পয়েন্ট হবে ১৫ ও অজিরা ১৪ পয়েন্টেই থাকবে। সেক্ষেত্রে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে থেকে সেমিফাইনালে যাওয়ার সুযোগ পাবে ভারত।

সেমিতে ভারতের প্রতিপক্ষ
শীর্ষস্থানে শেষ করলে চার নম্বরে থাকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমি খেলবে কোহলিরা। আর পয়েন্ট টেবিলের দুইয়ে থাকলে, তিন নম্বরে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে সেমি খেলবে ভারত।

ম্যাচ কোথায়
লিডসের হেডিংলিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ খেলতে কোহলি অ্যান্ড কোম্পানি

বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতে ভারত-শ্রীলঙ্কার ফল
বিশ্বকাপে দুই দলের আট বাররে সাক্ষাতে তিনবার ম্যাচ জিতেছে ভারত, চার বার ম্যাচ জিতেছে শ্রীলঙ্কা। একবার ম্যাচ ভেস্তে যায়।

টিম নিউজ-
উনিশ বিশ্বকাপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা দলে সুযোগ পেতে পারেন সুরঙ্গ লাকমল।
ভারতের হয়ে চার নম্বরে ব্যাটিং করবেন ঋষভ পন্থ। বিশ্বকাপে লিগের শেষ ম্যাচে সুযোগ পেতে পারেন রবীন্দ্র জাদেজা। দীনেশ কার্তিকের পরিবর্তে দলে ঢুকে পড়তে পারেন জাড্ডু












Click it and Unblock the Notifications