শ্রীলঙ্কা ম্যাচে কোন কোন পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটতে পারে ভারত
ইংল্যান্ডের মাটিতে উনিশ বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচে ভারতীয় দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে ঢুকতে পারেন রবীন্দ্র জাদেজা, বাদ পড়তে পারেন দীনেশ কার্তিক
ইংল্যান্ডের মাটিতে উনিশ বিশ্বকাপে লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা। দলে ঢুকতে পারেন রবীন্দ্র জাদেজা, বাদ পড়তে পারেন দীনেশ কার্তিক। নক আউটে যাওয়ার আগে লিগের শেষ ম্যাচে রিজার্ভ বেঞ্চকে পরীক্ষা-নিরীক্ষা করে নিতে পারেন বিরাট।

একনজরে দেখে নেওয়া যাক , শ্রীলঙ্কা ম্যাচে কী হতে পারে ভারতের লাইন আপ
১) টপ অর্ডার-
টপ অর্ডারে ওপেনিংয়ে ডবল আর। রোহিতের সঙ্গে জুটিতে ওপেন করবেন লোকেশ রাহুল।
তিনে আসবেন বিরাট।
টপ অর্ডারের এই কম্বিনেশন নিয়ে লিগের শেষ ম্যাচে অযথা পরীক্ষা-নিরীক্ষার পথে হাঁটতে চাইবেন না অধিনায়ক।
২) মিডল অর্ডার
চারে ঋষভ পন্থই খেলবেন। বাংলাদেশের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে অল্পের জন্য অর্ধশতরান হাতছাড়া করেছেন (৪৮ রান)
পাঁচে ধোনি, ছয়ে হার্দিক পান্ডিয়া
সাত নম্বরে পরিবর্তন হতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে দীনেশকে বিশ্বকাপের এক ম্যাচে সুযোগ দিয়েছিলেন। এবার লিগ পর্বের শেষ ম্যাচে রবীন্দ্র জাদেজাকে সুযোগ দিতে পারেন ভিকে। টুর্নামেন্টে পরিবর্ত হিসেবে নেমে দুরন্ত ক্যাচে অধিনায়ককে ইমপ্রেস করেছেন। এবার শ্রীলঙ্কা ম্যাচে প্রথম একাদশে থাকতে পারেন জাড্ডু
বিশেষজ্ঞদের মতে, জাদেজা ফিরলে দলের লোয়ার অর্ডারে ভারসাম্য আসবে। এমনিতে, মন্থর ব্য়াটিং করেছেন কেদার যাদব, পরিবর্ত হিসেবে দীনেশ ঢুকে পড়লেও ব্যাটে রান পাননি। সেক্ষেত্রে জাদেজার মতো অল-রাউন্ডার দলে এলে দলের ভারসাম্য মজবুত হবে।
তিন পেসার এক স্পিনার
বাংলাদেশ ম্যাচের মতো, শ্রীলঙ্কা ম্যাচেও তিন পেসার এক স্পিনারে প্রথম একাদশ সাজাতে পারেন কোহলি। সেক্ষেত্রে ভুবি-বুমরাহ ও শামির সঙ্গে চাহাল বা কুলদীপের মধ্যে একজন খেলতে পারেন।












Click it and Unblock the Notifications