ভারত বনাম শ্রীলঙ্কা: ফের মাইলস্টোনের সামনে বিরাট কিং কোহলি

পুনেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফের মাইলস্টোনের সামনে ভারত অধিনায়ক বিরাট 'কিং' কোহলি। দেশের হয়ে বাইশ গজে আরও এক কীর্তি গড়তে চলেছেন বিশ্বসেরা এই ক্রিকেটার।

পুনেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ফের মাইলস্টোনের সামনে ভারত অধিনায়ক বিরাট 'কিং' কোহলি। দেশের হয়ে বাইশ গজে আরও এক কীর্তি গড়তে চলেছেন বিশ্বসেরা এই ক্রিকেটার।

কী সেই রেকর্ড

সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে আর মাত্র ১ রান করতে পারলেই অধিনায়ক হিসেবে ১১ হাজার আন্তর্জাতিক রানের মালিক হয়ে যাবেন বিরাট।

ষষ্ঠ অধিনায়ক হিসেবে এই কীর্তি গড়বেন বিরাট

এর আগে পাঁচ অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান হাঁকিয়েছেন। পুনেতে প্রথম ম্যাচে ১ রান করতে পারলেই ষষ্ঠ অধিনায়ক হিসেবে এলিট ক্লাবে ঢুকে যাবেন বিরাট।

ভারত থেকে বিরাট হবেন দ্বিতীয়

এর আগে ভারত থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাট মিলিয়ে এগারো হাজার রান হাঁকিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ধোনির পর ভারত থেকে দ্বিতীয় অধিনায়ক হিসেবে কোহলি ১১ হাজার রানের ক্লাবে ঢুকে পড়বেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বিরাটের রান

দ্বিতীয় টি-টোয়েন্টি মালিঙ্গা অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে ১৪৩ রান তাড়া করতে নেমে ৩০ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন কোহলি। ভারত ৭ উইকেটের ব্যবধানে ম্যাচ জেতে।

সেঞ্চুরির অপেক্ষা

সেঞ্চুরির অপেক্ষা

উল্লেখ্য দেশের জার্সিতে টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত বিরাট একটিও সেঞ্চুরি হাঁকাতে পারেননি। বছর শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি যুদ্ধে কোহলি সেই কীর্তি করতে পারেন কিনা, এখন দেখার। টি-টোয়েন্টিতে বিরাটের সর্বোচ্চ রান ৯৪।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+