আইপিএলে বেগুনি টুপির মালিক চাহাল দক্ষিণ আফ্রিকা সিরিজে টপকাতে পারেন অশ্বিনকে, জানেন কীভাবে?

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ। প্রথম ম্যাচে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত জিতলেই গড়ে ফেলবে টানা ১৩টি টি ২০ আন্তর্জাতিক জয়ের নয়া বিশ্বরেকর্ড। ভারতের পাশাপাশি রোমানিয়া ও আফগানিস্তান টানা ১২টি করে টি ২০ আন্তর্জাতিক জিতে রয়েছে। নজর থাকবে যুজবেন্দ্র চাহালের দিকেও। তিনিই গড়তে চলেছেন নয়া রেকর্ড।

চাহালের সামনে নজিরের হাতছানি

চাহালের সামনে নজিরের হাতছানি

আইপিএলে ২৭টি উইকেট নিয়ে সাদা বলের ক্রিকেটে ভারতের এক নম্বর স্পিনারের জায়গাটি মজবুত করে ফেলেছেন যুজবেন্দ্র চাহাল। শুধু তাই নয়, পরিসংখ্যানের নিরিখেও এবার সেরার তকমা পেতে চলেছেন তিনি। আর তিনটি উইকেট পেলেই চাহাল ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট দখলের নজির গড়বেন।

টি ২০ আন্তর্জাতিকে ভারতের সর্বাধিক উইকেটশিকারী

টি ২০ আন্তর্জাতিকে ভারতের সর্বাধিক উইকেটশিকারী

যুজবেন্দ্র চাহালের ২০০৯ সালে টি ২০ অভিষেক হয়। ভারতীয় দলের হয়ে প্রথম টি ২০ খেলেন ২০১৬ সালে। ২৪২টি টি ২০ ম্যাচে তিনি ২৭৪টি উইকেট নিয়েছেন। যার মধ্যে ৫৪টি আন্তর্জাতিক টি ২০-তে চাহালের উইকেটের সংখ্যা ৬৮। যা ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি। জসপ্রীত বুমরাহ তাঁর চেয়ে ১টি উইকেট কম পেয়েছেন, বুমরাহ বিশ্রামে থাকায় প্রোটিয়াদের বিরুদ্ধে সেই ব্যবধান বাড়াতে পারেন চাহাল। টি ২০ ক্রিকেটে রবিচন্দ্রন অশ্বিন ২৮২টি ম্যাচ খেলে ২৭৬টি উইকেট পেয়েছেন। ৫১টি টি ২০ আন্তর্জাতিকে অশ্বিনের উইকেটের সংখ্যা ৬১। ফলে আর তিনটি টি ২০ উইকেট পেলেই অশ্বিনকে টপকে ক্রিকেটের এই ফরম্যাটে ভারতীয়দের মধ্যে সর্বাধিক উইকেটের মালিক হয়ে যাবেন চাহাল। ভারতীয়দের মধ্যে পীযূষ চাওলা ২৫৬ ম্যাচে ২৭০টি উইকেট নিয়েছেন, অমিত মিশ্রর ২৩৬ ম্যাচে রয়েছে ২৬২ উইকেট, জসপ্রীত বুমরাহ ২০৭টি ম্যাচ খেলে ২৫৩টি উইকেট ঝুলিতে পুরেছেন।

প্রথম পাঁচে কারা?

প্রথম পাঁচে কারা?

টি ২০ ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন ডোয়েইন ব্র্যাভো। ৫৩২টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার তথা চেন্নাই সুপার কিংসের নির্ভরযোগ্য সদস্য নিয়েছেন ৫৮৭টি উইকেট। দ্বিতীয় স্থানে থাকা রশিদ খানের ঝুলিতে রয়েছে ৪৫৪টি টি ২০ উইকেট। প্রথম পাঁচে থাকা বাকিরা হলেন ইমরান তাহির (৪৫১), সুনীল নারিন (৪৩৯) ও শাকিব আল হাসান (৪১৬)। চাহাল এই তালিকায় রয়েছেন ১৮ নম্বরে। এবারের আইপিএলে প্রথম হ্যাটট্রিক নিশ্চিত করার পাশাপাশি ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। টি ২০-তে তিনি ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ২ বার।

গ্র্যান্ডমাস্টার তকমা

গ্র্যান্ডমাস্টার তকমা

চাহালের স্পিন-সঙ্গী কারা হবেন তা নিয়ে জল্পনা চলছে। অক্ষর প্যাটেল বা কুলদীপ যাদবকে দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে। ডার্ক হর্স রবি বিষ্ণোই। চাহালের উচ্ছ্বসিত প্রশংসা করে তাঁকে গ্র্যান্ডমাস্টার বলে অভিহিত করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি বলেন, চাহাল দুর্দান্ত বোলার। তাঁর বোলিং বাকিদের চেয়ে অনেকটাই আলাদা। লাইনে বৈচিত্র্য বজায় রেখে তিনি যেভাবে বল করেন তাতে তাঁকে গ্র্যান্ডমাস্টার বলা যেতেই পারে। বল তিনটি উইকেটের সোজা পড়লে খেলা সহজ। কিন্তু চাহাল লেগ স্টাম্পের বাইরে ফেলে যেভাবে ঘোরান তাতে শট খেলা কঠিন হয়ে যায় ব্যাটারদের পক্ষে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+