ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বৃষ্টি ভ্রুকুটির উপর দাঁড়িয়ে প্রথম টি-টোয়েন্টির ভবিষ্যত


 ১৫ সেপ্টেম্বর ম্যাচ ডে! ১৫ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিযান শুরু করছে ভারত। আর সিরিজের প্রথম ম্যাচেই বাধা হতে পারে বৃষ্টি। পরীক্ষার মুখে পড়তে পারেন মাঠকর্মীরা।

১৫ সেপ্টেম্বর ম্যাচ ডে! ১৫ সেপ্টেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অভিযান শুরু করছে ভারত। আর সিরিজের প্রথম ম্যাচেই বাধা হতে পারে বৃষ্টি। পরীক্ষার মুখে পড়তে পারেন মাঠকর্মীরা।

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: বৃষ্টি ভ্রুকুটির উপর দাঁড়িয়ে প্রথম টি-টোয়েন্টির ভবিষ্যত

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ রয়েছে হিমাচল প্রদেশের ধর্মশালায়। বুধবার থেকে সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নির্দিষ্ট দিনে ম্যাচ আয়োজন করার জন্য মাঠকে উপযুক্ত রাখতে মাঠকর্মীদের সমস্যায় পড়তে হতে পারে।সূত্রের খবর, বৃষ্টির কারণে পিচ ঢাকা থাকলে পর্যাপ্ত রোদ পাওয়ার কোনও সুযোগ থাকবে না। সেক্ষেত্রে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ধর্মশালার উইকেট স্যাঁতস্যাঁতে হতে পারে।এমনটা হলে এই উইকেটে পেসাররাই বেশি সুবিধে পাবেন।

অন্যদিকে ভারত সফরে ভালো ফল করে হারানো গৌরব ফিরে পেতে চাইবে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের মাটিতে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপে একেবার হতশ্রী পারফর্ম্যান্স প্রোটিয়াদের। লিগ পর্বের ৯টি ম্যাচ খেলে তিনিটে জয় ও ১ ম্যাচ ড্র করে ৭ পয়েন্ট পেয়েছিল তারা। যার ফলে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় ৭ নম্বরে শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। এই হতশ্রী পারফর্ম্যান্সের পর ভারত সফর দিয়ে ক্রিকেটে ফিরছে প্রোটিয়ারা। তাই কোহলিদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে সাফল্য পেতে মরিয়া দক্ষিণ আফ্রিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+