বিরাট বনাম রাবাদা, ২ বনাম ২! টেস্ট সিরিজে কোন কোন ডুয়েলে চোখ থাকবে দেখুন
২ অক্টোবর থেকে শুরু বিশাখাপত্তনম টেস্ট। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টে কোন কোনও ডুয়েলে নজর থাকবে দেখে নিন
২ অক্টোবর থেকে শুরু বিশাখাপত্তনম টেস্ট। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টে কোন কোন ডুয়েলে নজর থাকবে দেখে নিন

বিরাট বনাম রাবাদা, ২ বনাম ২-এর লড়াই
সিরিজের অন্যতম আকর্ষণ বিরাট বনাম রাবাদা ডুয়েল। ব্য়াট হাতে এই মুহূর্তে সেরা ফর্মে রয়েছেন বিরাট কোহলি। টেস্ট ব়্যাঙ্কিংয়ে রয়েছেন দু'নম্বরে। কোহলির বিরুদ্ধে লড়াই জমবে কাগিসা রাবাদার। বোলারদের ক্রমতালিকায় দুই নম্বরে রয়েছেন রাবাদা।

চেতেশ্বর পূজারা বনাম ফিল্যান্ডার
দেশের হয়ে শেষ টেস্ট সিরিজ অর্থাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ সেরা হয়েছিলেন পূজারা। এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই ফর্ম ধরে রেখে পূজি কেমন খেলেন, সেটাই দেখার। এক্ষেত্রে লড়াই জমবে। টেস্ট ব্যাটসম্য়ানদের ক্রমতালিকায় ৪ নম্বরে রয়েছেন চেতেশ্বর পূজারা। অন্যদিকে বোলারদের ক্রমতালিকায় ৫ নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিল্যান্ডার।

ডুপ্লেসি বনাম জাদেজা
আইপিএলে চেন্নাই জার্সিতে খেলেন দুই ক্রিকেটার। একে অন্যের শক্তি-দুর্বলতা ভালোই জানেন। নেটেও একে অন্যকে খেলেছেন। জাজেদার স্পিনের বিরুদ্ধ টেস্ট সিরিজে প্রোটিয়া অধিনায়ক ডুপ্লেসি কেমন ব্যাটিং করেন দেখার।












Click it and Unblock the Notifications