India vs South Africa: রোহিতের পথেই বিশ্রামে বাভুমা, ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে প্রোটিয়াদের দ‌লনেতা কে?

ভারতের পথেই হাঁটল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। সোমবার ভারতের বিরুদ্ধে সিরিজের জন্য তিন ফর্ম্যাটের দল ঘোষণা করল প্রোটিয়ারা। একদিনের দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমাকে। তাঁকে টেস্ট দলে রাখা হয়েছে।

টেস্ট দলে অধিনায়ক হিসাবে তেম্বা বাভুমা থাকলেও একদিনের ও টি ২০ সিরিজের জন্য অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন এইডেন মার্করাম। কাগিসো রাবাদা টেস্ট দলের স্কোয়াডে থাকলেও বাদ পড়েছেন সীমিত ওভারের সিরিজ থেকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে পাখির চোখ করেই এগোতে চাইছে দক্ষিণ আফ্রিকা। দল গঠনেও তারই প্রভাব দেখা গেল।

India vs South Africa

বিশ্বকাপের দল থেকে মোট ছয় জন ক্রিকেটারের নাম নেই ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে। বাভুমা ছাড়া বাকিরা হলেন জেরাল্ড কোয়েৎজ়ি, কুইন্টন ডি'কক(তিনি অবসর নিয়েছেন), মার্কো জানসেন, লুঙ্গি এনগিডি ও কাগিসো রাবাডা।

টিমে প্রথম ডাক পেয়েছেন ওটনাইল বার্টম্যান। বিশ্বকাপে সেমিফাইনােলে প্রোটিয়ারা উঠলেও সেভাবে ব্যাট হাতে পারফরম্যান্স করতে পারেনি বাভুমা। তাঁর নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠে। ফলে খাতায় কলমে একদিনের দল থেকে বিশ্রামে রাখা হলেও বাভুমার উপর যে প্রোটিয়া নির্বাচকদের মোহভঙ্গ হয়েছে তা এক কথায় স্পষ্ট।

আগামী বছর টি ২০ বিশ্বকাপ ,এখনও থেকেই নতুনদের সুযোগ দিতে চাইছে দক্ষিণ আফ্রিকা। ডিসেম্বর মাস জুড়ে ভারতীয় দলের আফ্রিকান সাফারি। আগামী ১০, ১২ এবং ১৪ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ ম্যাচ খেলবে ভারত। এরপর রয়েছে তিনটি একদিনের সিরিজ এবং দুটি টেস্ট ম্যাচ।
২৬ ডিসেম্বর অর্থ্যাত বক্সিং ডে-তে সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট শুরু হবে। নতুন বছরের শুরুতেই কেপটাউনে হবে দ্বিতীয় টেস্ট।

একদিনের দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনেইল বার্টম্যান, নান্দ্রে বার্গার, টনি ডি জোরজি, রিজা হেন্ডরিকস, হেনরিখ ক্লাসেন, মিহলালি এমপোঙ্গোয়ানা, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, আন্দিলে ফিকোয়াও, কেশব মহারাজ, শামসি, রেসি ফন ডার ডুসেন, কাইল ভেরেইনা , লিজাড উইলিয়ামস।

টি ২০ দল: এইডেন মার্করাম (অধিনায়ক),ম্যাথিউ ব্রিজকে, ওতনেইল বার্টম্যান,নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি (প্রথম দুই ম্যাচ খেলবেন), ডোনোভান ফেরেইরা, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন (প্রথম দুই ম্যাচ), হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি (প্রথম দুই ম্যাচ খেলবেন), আন্দিলে ফিকোয়াও, শামসি, ত্রিস্তান স্টাবস ও লিজাড উইলিয়ামস।

টেস্ট দল: তেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, টনি ডি জোরজি, এইডেন মার্করাম, মার্কো ইয়ানসেন,ডিন এলগার, উইয়ান মাল্ডার, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, কিগান পিটারসেন, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস ও কাইল ভেরেইনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+