আজ ওয়ান্ডারার্সে প্রোটিয়াদের হারাতে 'অন্যকিছু'র সঙ্গে লড়তে হবে বিরাটদের
নিজেদের ভাগ্য গায়ে চাপিয়ে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। এদিন গোলাপি জার্সিতে খেলতে দেখা যাবে প্রোটিয়াদের।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে ইতিমধ্যেই তিনটি ম্যাচ জেতা হয়ে গিয়েছে ভারতের। ডারবানের পর সেঞ্চুরিয়ন ও শেষ ম্যাচে নিউল্যান্ডসে বিরাট কোহলির ভারতের বীর বিক্রমের কাছে হারতে হয়েছে প্রোটিয়াদের। তবে এদিন ওয়ান্ডারার্সে দুটি জিনিসের বিরুদ্ধে মূলত লড়তে হবে ভারতকে।

প্রথমত এই ম্যাচে দলে ফিরছেন এবি ডিভিলিয়ার্স। যিনি একার হাতে বিপক্ষকে শেষ করে দিতে পারেন। দ্বিতীয়ত নিজেদের ভাগ্য গায়ে চাপিয়ে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। এদিন গোলাপি জার্সিতে খেলতে দেখা যাবে প্রোটিয়াদের।
পরিসংখ্যান বলছে, গোলাপি জার্সি পরে যতবার মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা, ততবার তাঁরা হারেনি কোনও ম্যাচ। ব্রেস্ট ক্যানসারের সচেতনতা বাড়াতে এই জার্সি পরে খেলতে নামবেন প্রোটিয়ারা।
২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা এই জার্সি পরে খেলে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে জেতে। তারপরে ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডিভিলিয়ার্স ৩০ বলে শতরান করে বিশ্বরেকর্ড করেন। ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ও ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রোটিয়ারা জিতেছেন। আর সব ম্যাচেই অবিশ্বাস্য খেলেছেন ডিভিলিয়ার্স।
ছয় ম্যাচের সিরিজে এদিন জিতলেই ভারত সিরিজ জিতে ফেলবে। একইসঙ্গে একদিনের ক্রিকেটে এক নম্বর স্থান ধরে রাখতে সক্ষম হবে। তবে এর মাঝে গোলাপি জার্সি পরে ডিভিলিয়ার্স বাধা হয়ে দাঁড়ান কিনা তা সময়ই বলবে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications