India vs South Africa: অনুশীলনে সঙ্গী রাহুল, টেস্টে প্রত্যাবর্তনের আগে কোন অস্ত্রে শান দিচ্ছেন বুমরাহ?
India vs South Africa: দক্ষিণ আফ্রিকা সফরের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন জসপ্রীত বুমরাহ। প্রায় দেড় বছর পর আবার টেস্ট দলে প্রত্যাবর্তন করতে চলেছেন ভারতীয় দলের তারকা। প্রোটিয়াদের বিরুদ্ধে শুধু টেস্ট দলে প্রত্যাবর্তনই হয়নি, একইসঙ্গে রোহিত শর্মার ডেপুটির পদও ফিরে পেয়েছেন বুমরাহ। সীমিত ওভারের সিরিজ খেলতে ভারতীয় দল ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গিয়েছে। অন্যদিকে মুম্বইয়ে লাল বলের অনুশীলন শুরু করলেন বুমরাহ।
মুম্বই বান্দ্রাকুর্লা কমপ্লেক্সের মাঠে অনুশীলন শুরু করে দিয়েছেন বুমরাহ, তাঁর সঙ্গে অনুশীলন করতে দেখা গেল কেএল রাহুলকেও। নেটে রাহুলকে বেশ কিছুক্ষণ বল করেন জাতীয় দলে তাঁর সতীর্থ। টেস্ট ম্যাচের আগে রাহুলকে খেলতে হবে একদিনের সিরিজ, কিন্তু দেশের মাটিতে লাল বলে অনুশীলনেই মগ্ন থাকলেন ভারতীয় দলের তারকা ব্যাটার।

বিরাট-রোহিত-শামিদের মতোই প্রোটিয়া সফরের সীমিত ওভারের সিরিজ থেকে বিশ্রামেই রাখা হয়েছে বুমরাহকে। ২৬ ডিসেম্বর অর্থ্যাত বক্সিং ডে-তে সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট শুরু হবে। নতুন বছরের শুরুতেই হবে দ্বিতীয় টেস্ট। এই দুটি টেস্ট ম্যাচের জন্য শনিবার থেকে প্রস্তুতি শুরু করে দিলেন বুমরাহ। টেস্ট ম্যাচ শুরুর আগে ২০ থেকে ২২ ডিসেম্বর তিনদিনের একটি ম্যাচ হবে।
Bumrah bowling to Rahul in the nets at Mumbai ahead of going to South Africa. pic.twitter.com/aLBoE0ucR5
— Johns. (@CricCrazyJohns) December 9, 2023
শনিবার ভারতীয় দলের তারকা পেসার নিজের সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করেছেন।এই ভিডিওতে লাল বলে অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁকে। এই নিয়ে তৃতীয়বার প্রোটিয়া সফরে যাবেন বুমরাহ। এরআগে দুইবারই সিরিজ জয় অধরাই থাকে। এবার ম্যান্ডেলার দেশে চাকা ঘোরাতে চাইছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার গতি ও বাউন্স সম্পন্ন উইকেটে বুমরাহ অত্যন্ত কার্যকরী ভূমিকা নিতে পারেন।
বিশ্বকাপেও ভালো ছন্দে ছিলেন ভারতীয় দলের তারকা পেসার। ১১ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন। বুমরাহ প্রসঙ্গে ভারতীয় দলের বোলিং কোচ পরশ মামব্রে বলেছেন, 'বুমরাহের অন্য রকম বোলিং অ্যাকশনের কারণে বল একই পজিশন থেকে যে কোনও দিকে সুইং করতে পারে। এগুলো সবই শিল্প। কঠোর অনুশীলন, পরিশ্রম এবং দায়বদ্ধতা ছাড়া এই বিষয়গুলি রপ্ত করা যায় না।'












Click it and Unblock the Notifications