SA vs IND: প্রোটিয়াদের দেশে ভারতের কঠিন চ্যালেঞ্জ, এক নজরে দেখে নিন দুই দেশের টেস্ট সিরিজের ফলাফলের ইতিহাস

মঙ্গলবার বক্সিং ডে-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে মাঠে নামছে ভারত। তিন দশকের বেশি সময় ধরে দুই দেশ একে অপরের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে। কিন্তু প্রোটিয়া ভূমিতে ভারতের টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন অধরাই থেকে গিয়েছে। ম্যান্ডেলার দেশে এসে সীমিত ওভারের সিরিজে জয় পেলেও টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গিয়েছে টিম ইন্ডিয়ার।

এবার সেই অধরা লক্ষ্য পূরণ করার চ্যালেঞ্জ রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দলের কাছে। ভারত-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট হবে। মঙ্গলবার সেঞ্চুরিয়ানে শুরু ভারতের প্রথম পরীক্ষা। টেস্ট সিরিজ শুরুর আগে একনজরে দেখে নেওয়া যাক দুই দলের পরিসংখ্যানের খুঁটিনাটি।

SA vs IND

এখনও পর্যন্ত দুই দল মোট ৪২টি টেস্টে মুখোমুখি হয়েছে। এরমধ্যে ১৫বার জিতেছেন ভারত এবং ১৭ বার জিতেছেন দক্ষিণ আফ্রিকা। টিম ইন্ডিয়া হেরেছে ১৭ টেস্টে অন্যদিকে প্রোটিয়ারা হেরেছে ১৫ টেস্টে। ১০টি ম্যাচ ড্র হয়েছে। নিজের দেশে ভারত জিতেছে ১১ ম্যাচে। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে ১২ ম্যাচে। দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারত জিতেছে ৪ ম্যাচে। ভারতে এসে প্রোটিয়ারা জিতেছে ৫ ম্যাচে।

এবার তিন দশক ধরে হয়ে চলা সিরিজগুলির ফলাফল দেখে নেওয়া যাক এক নজরে।১৯৯২-৯৩ সালে প্রথম দক্ষিণ আফ্রিকা সফরে আসে ভারত। চার ম্যাচের সেই সিরিজে তিনটি ম্যাচ ড্র হয়। একটি ম্যাচ জিতে সিরিজে জয় পায় প্রোটিয়ারা। তবে ১৯৯৬-৯৭ সালে ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ফলে জেতে ভারত।সেই বছরই দক্ষিণ আফ্রিকা সফরে আসে ভারত। কিন্তু তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ফলে জয় পায় প্রোটিয়ারা।

১৯৯৯-২০০০ সালে ভারতে গিয়ে টেস্টে সিরিজে জয় পায় প্রোটিয়ারা। দেশের মাটিতে দুটি টেস্টেই হারের মুখ দেখতে হয়েছিল ভারতকে।২০০১-০২ সালে প্রোটিয়া সফরে দুই ম্যাচে টেস্ট সিরিজ ০-১ফলে হারে ভারত। ১ ম্যাচ ড্র করে। ২০০৪-০৫ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে টেস্টে হারায় ভারত। ২ ম্যাচের সিরিজে ১-০ ফলে জেতে টিম ইন্ডিয়া।

২০০৬-০৭ সালে প্রোটিয়াদের দেশে সিরিজ খেলতে যায় ভারত। সেই সিরিজে ভারতীয় দলে সৌরভের ক্যামব্যাক হয়েছিল। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার টেস্ট জেতে রাহুল দ্রাবিড়ের নেতৃ্ত্বাধীন দল। কিন্তু সিরিজ হারতে হয়েছিল ২-১ ফলে।

২০০৭-০৮ এবং ২০০৯-১০ সালে ভারতে খেলতে যায় দক্ষিণ আফ্রিকা। দুটি সিরিজই ড্র হয়েছিল। ২০১০-১১ সালে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ ড্র করে ভারত। তিন ম্যাচের সিরিজের ফল হয়েছিল ১-১। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ফের টেস্ট সিরিজে হারতে হয় ভারতকে। ২ ম্যাচের সিরিজে ১-০ ফলে জয় প্রোটিয়ারা।

২০১৫-১৬ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করে ভারত। ৩-০ ফলে জেতে সিরিজ। ২০১৭-১৮ সালে রামধনুর দেশে গিয়ে ২-১ ফলে টেস্টে হারে ভারত।২০১৯-২০ সালে ঘরের ফের ৩-০ ফলে প্রোটিয়াদের বিরুদ্ধে জয় পায় দক্ষিণ আফ্রিকা। শেষ ২০২১-২২ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ২-১ ফলে সিরিজ হারে টিম ইন্ডিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+