Ind vs SA T20Is: টি ২০ সিরিজের আগে সূর্য ও মার্করামের মাথায় বিশ্বকাপ! ভারত ও দঃ আফ্রিকার একাদশ কেমন হবে?
India vs South Africa First T20I: ডারবানের কিংসমিডে কাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি ২০ আন্তর্জাতিক খেলতে নামছে ভারত। দুই দলই তারকাদের বিশ্রাম দিয়েছে।
টি ২০ বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার লক্ষ্যে নিজেদের দাবি জোরালো করার সুযোগ তরুণ ক্রিকেটারদের সামনে। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করামের কথাতেও ঘুরেফিরে এলো টি ২০ বিশ্বকাপের প্রসঙ্গ।

দুই দলের হাতেই টি ২০ বিশ্বকাপের আগে রয়েছে ৬টি করে টি ২০ আন্তর্জাতিক। তবে সূর্য ও মার্করাম এতে উদ্বিগ্ন নন। সূর্য যেমন বললেন, টি ২০ বিশ্বকাপের আগে আমরা অন্তত আইপিএলে ১৪টি লিগ ম্যাচ খেলার সুযোগ পাব। মার্করাম একইভাবে বুঝিয়ে দিলেন, টি ২০ বিশ্বকাপের দল গঠনে দক্ষিণ আফ্রিকার টি ২০ লিগ ও ঘরোয়া টি ২০ পারফরম্যান্স দেখার সুযোগ থাকছে।
সূর্যকুমার দেশকে নেতৃত্ব দিয়ে প্রথম টি ২০ সিরিজেই অস্ট্রেলিয়াকে হারিয়েছেন। নেতৃত্ব উপভোগও করছেন। দক্ষিণ আফ্রিকার পিচ ও কন্ডিশন আলাদা হবে। ফলে ভারতের কম্বিনেশনে বদল আসবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে। বিশ্বকাপ ফাইনালে ঘুরে দাঁড়ানোর জন্য এই সিরিজ অক্সিজেনের কাজ করেছে।
A fun shoot for the two Captains with a local flavour 😃😃
— BCCI (@BCCI) December 9, 2023
Captain @surya_14kumar and Aiden Markram pose with the silverware ahead of the three match T20I series.#SAvIND pic.twitter.com/CsN3gMkilU
অজিদের বিরুদ্ধে যে নির্ভীক ক্রিকেট খেলে তাঁরা বাজিমাত করেছেন, সেই একই রণকৌশল নিয়েই প্রোটিয়া চ্যালেঞ্জ সামলানোর কথা শোনা গিয়েছে সূর্যকুমারের গলায়। রিঙ্কু সিং, জিতেশ শর্মার উপর নজর থাকবে নির্বাচকদের। এই সিরিজে সফল হলে টি ২০ বিশ্বকাপের দলে থাকার সম্ভাবনাও যে উজ্জ্বল হবে জানেন সকলেই।
সূর্য বলেছেন, এই ক্রিকেটাররা চাপের মুখেও অজিদের বিরুদ্ধে দারুণভাবে নিজেদের মেলে ধরেছেন। তাঁরা ফ্র্যাঞ্চাইজি লিগ ও ঘরোয়া টি ২০ প্রতিযোগিতায় যে পজিশনে খেলেন ভারতীয় দলেও সেখানেই নামছেন। তাই দলের সকলকেই বলেছি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেমন সকলে খেলেন তেমনটাই এই সিরিজেও চালিয়ে যেতে হবে।
ভারতীয় দলে যশস্বী জয়সওয়াল থাকছেন। শুভমান গিল ও ঋতুরাজ গায়কোয়াড়ের মধ্যে কে খেলেন সেদিকে নজর থাকবে। এক স্পিনারে নামলে রবি বিষ্ণোই ও কুলদীপ যাদবের মধ্যে একজন একাদশে থাকবেন। দক্ষিণ আফ্রিকায় কুইন্টন ডি ককের জায়গা নিতে তৈরি ম্যাথু ব্রিটজকে। তিনিই ওপেন করবেন। তবে কিপিং করবেন না। একঝাঁক অলরাউন্ডারের উপস্থিতি প্রোটিয়াদের বড় ভরসা।
ডারবানে এখন পিচ আগের মতো গতিময় হয় না। চলতি বছর অস্ট্রেলিয়া সিরিজের তিনটি ম্যাচেই প্রথম ইনিংসে ১৯০ বা তার বেশি রান উঠেছিল। কাল সকালের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ম্যাচের সময়ও বৃষ্টি নামতে পারে। মেঘাচ্ছন্ন আকাশ থাকবে বলে জানা যাচ্ছে। ফলে বোলারদের মুখে হাসি চওড়া হতেই পারে।ে
ভারতের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, শুভমান গিল বা ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, কুলদীপ যাদব বা রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং বা মুকেশ কুমার।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- রিজা হেন্ডরিকস, ম্যাথু ব্রিটজকে, এইডেন মার্করাম, ট্রিস্টান স্টাবস বা হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, ডনোভান ফেরেরা, মার্কো জানসেন বা আন্ডিল ফেহলাকওয়াইও, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজি, নান্দ্রে বার্গার, তাবরেজ শামসি।












Click it and Unblock the Notifications