India vs South Africa: দক্ষিণ আফ্রিকায় ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্স মাপবেন দুই নির্বাচক, রইল বড় আপডেট
একদিনের বিশ্বকাপে ফাইনালে হারের ব্যর্থতা অতীত, ভারতীয় ক্রিকেট দলের পাখির চোখ এখন আগামী জুন মাসে অনুষ্ঠিত হতে চলা টি ২০ বিশ্বকাপ। সেই সফরের জন্য অস্ট্রেলিয়া সিরিজ থেকেই পরীক্ষা-নীরীক্ষা শুরু করে দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের দিকে লক্ষ্য রেখেই দক্ষিণ আফ্রিকা সফরে বড় পদক্ষেপ নিল বিসিসিআই।
দেশের মাটিতে খেলা থাকলে সাধারণত বেশিরভাগ নির্বাচকই মাঠে যান। তবে বিদেশ সফরে ভারতীয় দল গেলে মুখ্য নির্বাচক বা একজন নিচর্বাচককেই পাঠানো হয়। কিন্তু প্রোটিয়া সফরে কিছুটা নজির বিহীন সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ এক নয়, দুইজন নির্বাচককে ম্যান্ডেলার দেশে পাঠাচ্ছে বিসিসিআই। সমস্ত ক্রিকেটারদের পারফরম্যান্স খতিয়ে দেখতেই এই সিদ্ধান্ত বিসিসিআইয়ের।

টি ২০ বিশ্বকাপের শুধু দল গঠনই নয়, একইসঙ্গে আগামীদিনের রোডম্যাপ তৈরিতেও এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে ভারতীয় ক্রিকেটের জন্য। ভারতীয় দল এবং 'এ' দলে একাধিক তরুণ ক্রিকেটারও নতুন মুখকে জায়গা দেওয়া হয়েছে। বিসিসিআই চাইছে নির্বাচকরা চোখের সামনেই তরুণ এবং নবাগতদের পারফরম্যান্স দেখুক এবং তাঁর ভিত্তিতে মূল্যায়ন করা হোক।
আগামী ১০, ১২ এবং ১৪ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টি ২০ ম্যাচ খেলবে ভারত। এরপর রয়েছে তিনটি একদিনের সিরিজ এবং দুটি টেস্ট ম্যাচ।এছাড়াও 'এ' দলের জন্য দুটি ম্যাচ এই সফরে রয়েছে। ২৬ ডিসেম্বর অর্থ্যাত বক্সিং ডে-তে সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট শুরু হবে।তার আগে ২০ থেকে ২২ ডিসেম্বর তিনদিনের একটি ম্যাচ হবে।
সেই ম্যাচে দলে থাকছেন রোহিত শর্মা, বিরাট কোহলি শুভমান গিল, যশস্বী জয়সওয়ালদের মতো মেন দলের সদস্যরাও। এই ম্যাচটি মূলত ভারতীয় দলের কাছে টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ। এছাড়াও আরও একটি চার দিনের ম্যাচ রয়েছে ভারতীয় এ দলের জন্য।শুধু সিনিয়ার দলের ম্যাচই নয় একইসঙ্গে নির্বাচকদের নজর থাকবে এই দুটি ম্যাচের দিকেও।
বিশ্বকাপের আগে খুব বেশি আন্তর্জাতিক টি ২০ ম্যাচ খেলার সুযোগ পাবে না ভারত। সেই দিক থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের জন্য।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications