ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-টোয়েন্টি: কোথায় ম্যাচ, কখন দেখবেন, জেনে নিন

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে থাকা অবস্থায় রবিবার সিরিজের ফাইনাল টি-টোয়েন্টিতে নামছে ভারত। বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে লড়াই।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে থাকা অবস্থায় রবিবার সিরিজের ফাইনাল টি-টোয়েন্টিতে নামছে ভারত। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে লড়াই। কোহলির কাছে এই মাঠ সেকেন্ড হোম বলা চলে। দিল্লির ফিরোজ শাহ কোটলা কোহলি ঘরের মাঠ হলেও আইপিএলে ১২ বছর রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির হয়ে এই মাঠে খেলছেন বিরাট। সেকারণেই বেঙ্গালুরুর পিচের চরিত্র সম্পর্কে বিরাট সবচেয়ে বেশি ওয়াকিবহাল।

ম্যাচ কখন দেখবেন

ম্যাচ কখন দেখবেন

ভারতীয় সময় ম্যাচ দেখবেন সন্ধ্যে ৭টা থেকে। টস হবে সন্ধ্যে ৬.৩০ মিনিটে। স্টার স্পোর্টস নেটওয়ার্কে খেলা দেখা যাবে।

টিম ইন্ডিয়ার সংসারে দেখা করে এলেন দ্য ওয়াল

শুক্রবার কোহলিদের প্রস্তুতির সময় টিমের সঙ্গে দেখা করে যান ভারতীয় ক্রিকেটে দ্য ওয়াল রাহুল দ্রাবিড়।ভারতীয় দলের অনুশীলনে হঠাৎই উপস্থিত হন এনসিএ প্রধান রাহুল। ভারত অধিনায়ক বিরাট ও রবি শাস্ত্রীর সঙ্গে আড্ডা দেন তিনি।

একনজরে ভারতীয় দল

বিরাট কোহলি(অধিনায়ক), রোহিত শর্মা(সহঅধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, মনীশ পাণ্ডে, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার,রাহুল চাহার, খলিল আহমেদ, নভদীপ সাইনি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+