IND vs SA T20Is: ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকেও থাবা বসাবে বৃষ্টি? দুই দলের একাদশে ঠাঁই কাদের
ND vs SA T20Is: পোর্ট এলিজাবেথের নাম বদলে হয়েছে গেবেখা (Gqeberha)। কিন্তু ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকের ভাগ্য কি কোনও বদল আসবে? নাকি প্রথম ম্যাচের মতো কালকের ম্যাচটিও ধুয়ে যাবে?
টি ২০ বিশ্বকাপের আগে দুই দলের হাতেই রয়েছে মাত্র ৫টি করে টি ২০ আন্তর্জাতিক। কালকের ম্যাচেও যদি বৃষ্টি হয় এবং খেলা পরিত্যক্ত হয় তাহলে ধাক্কা খাবে টি ২০ বিশ্বকাপের প্রস্তুতিও।

ভারতীয় সময় কাল রাত সাড়ে ৮টায় খেলা শুরুর কথা রয়েছে। মঙ্গলবার বিকেলে সেন্ট জর্জেস পার্কে সকলেরই চোখ থাকবে আকাশের দিকে। কেন না, ফের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দুপুরের পরেই বৃষ্টি হবে বলে জানানো হয়েছে। খেলাটি শুরু হওয়ার কথা স্থানীয় সময় বিকেল পাঁচটায়।
সেন্ট জর্জেস পার্কে দুটি টি ২০ আন্তর্জাতিক হয়েছে এখনও পর্যন্ত। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। ২০২০ সালে এখানেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেয়েছিল প্রোটিয়ারা। চলতি বছর এই স্টেডিয়ামে বিকেল ৫টায় শুরু হওয়া টি ২০-তে এসএ২০-র ম্যাচে সানরাইজার্স ইস্টার্ন কেপের বিরুদ্ধে ১৩১ রান তাড়া করে জিতেছিল পার্ল রয়্যালস।
ভারতের একাদশে দীপক চাহার খেললে মুকেশ কুমার বা অর্শদীপ সিংয়ের মধ্যে কোনও একজনকে বসতে হবে। রবি বিষ্ণোই বা কুলদীপ যাদবের মধ্যে কোনও একজন স্পিনারকে রেখেই দল নামানো হতে পারে। দক্ষিণ আফ্রিকার হয়ে ওপেন করবেন ম্যাথু ব্রিটজকে, হেইনরিখ ক্লাসেন কিপিং করতে পারেন। নান্দ্রে বার্গারের অভিষেক হতে পারে।
ভারতের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, শুভমান গিল বা ঋতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, কুলদীপ যাদব বা রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং বা মুকেশ কুমার।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ- রিজা হেন্ডরিকস, ম্যাথু ব্রিটজকে, এইডেন মার্করাম, ট্রিস্টান স্টাবস বা হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), ডেভিড মিলার, ডোনোভান ফেরেরা, মার্কো জানসেন বা আন্ডিল ফেহলাকওয়াইও, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজি, নান্দ্রে বার্গার, তাবরেজ শামসি।












Click it and Unblock the Notifications