টি২০ ক্রিকেটে ২২তম অর্ধশতরান করে ভারতকে জয় এনে দিলেন কোহলি
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটে বড় জয় পেল বিরাট কোহলির ভারত। ৫২ বলে অপরাজিত ৭২ রান করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দিলেন কোহলি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটে বড় জয় পেল বিরাট কোহলির ভারত। ৫২ বলে অপরাজিত ৭২ রান করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দিলেন কোহলি। ৬ বল বাকী থাকতে সাত উইকেটে ম্যাচ জিতল ভারত। এছাড়াও এদিন ভালো খেলেন শিখর ধাওয়ান। তিনি করেন ৩০ বলে ৪০ রান।

কোহলির সঙ্গে মিলে ৬১ রানের পার্টনারশিপ গড়েন ধাওয়ান। তিনি ফিরে গেলেও কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত ২২তম অর্ধশতরান পূর্ণ করেন। প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি ভেস্তে যাওয়ার পরে এদিন মোহালিতে প্রথমবার খেলতে নামল ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই সিরিজের তৃতীয় ম্যাচটি হবে আগামী রবিবার বেঙ্গালুরুতে।
ইতিমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। ধর্মশালায় ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে না গেলে ভারতের আরও সুবিধা হতো। পরের ম্যাচটি দক্ষিণ আফ্রিকা জিতলে সিরিজ ড্র হয়ে যাবে।
এদিন ভারত টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৫২ রান করেন কুইন্টন ডি কক। ৪৯ রান করেন তেম্বা বাভূমা। মিডল অর্ডারে কেউ সেভাবে নিজেদের মেলে ধরতে পারেননি। ফলে সব মিলিয়ে পাঁচ উইকেটে ১৪৯ রানে থামে প্রোটিয়ারা।
জবাবে ব্যাট করতে নেমে শুরুর দিকে রোহিত শর্মা ১২ রানে ফিরে গেলেও শিখর ধাওয়ান ও বিরাট কোহলি ইনিংস সামলে নেন। শেষদিকে শ্রেয়স আইয়ার ১৬ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।












Click it and Unblock the Notifications