জ্বলে উঠল কোহলির ব্যাট, দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারাল ভারত

ধর্মশালায় প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর মোহালিতে সিরিজের দ্বিতীয় ২০ ওভারের ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ব্যাটে-বলে দুর্দান্ত দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেট বিশ্ব।

অধিনায়ক কুইন্টন ডে ককের ৩৭ বলে ৫২ ও ডেবিউটেন্ট টেম্বা বাভুমার ৪৩ বলে ৪৯ রানের সৌজন্যে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান তুলল দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত বোলিং করলেন ম্যাচে ভারতের হয়ে ২ উইকেট নেওয়া দীপক চাহার। ১টি করে উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা, নভদীপ সাইনি ও হার্দিক পাণ্ডিয়া। ভারতীয় বোলারদের দাপটে শেষ ৪ ওভারে মাত্র ২৭ রান তুলতে সক্ষম হন প্রোটিয়া ব্যাটসম্যানরা।

দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারাল ভারত

Sep 18, 2019, 10:17 pm IST

কোহলি ৭২ ও শ্রেয়স ১৬ রানে অপরাজিত রইলেন। এছাড়া শিখর ধাওয়ান ৪০ ও রোহিত ১২ রান করেছেন।
Sep 18, 2019, 10:17 pm IST

১৯তম ওভারের শেষ বলে চার মেরে দলকে জেতালেন শ্রেয়স আইয়ার। ৬ বল বাকী থাকতেই ম্যাচ পকেটে পুরল ভারত।
Sep 18, 2019, 10:13 pm IST

শেষ হল ১৮তম ওভার। ভারত জয়ের একেবারে কাছাকাছি চলে এসেছে। বোর্ডে উঠল ১৩৮/৩। কোহলি অপরাজিত ৬৪ রানে।
Sep 18, 2019, 10:10 pm IST

১৭ ওভার শেষে ভারত ১৩১/৩। আর ১৮ বলে চাই ১৯ রান।
Sep 18, 2019, 10:08 pm IST

৪১ বলে অর্ধশতরান পূর্ণ করলেন বিরাট কোহলি।
Sep 18, 2019, 10:06 pm IST

১৬তম ওভার শেষে ভারত ৩ উইকেট হারিয়ে ১২০ রান তুলল। শেষ চার ওভারে চাই ৩০ রান। ক্রিজে রয়েছেন কোহলি (৪৭) ও শ্রেয়স (১০)।
Sep 18, 2019, 10:04 pm IST

১৫তম ওভার শেষে উঠল ১১৫/৩। এই ওভারে এল ১০ রান।
Sep 18, 2019, 9:59 pm IST

১৪ ওভার শেষে উঠল ১০৫/৩। ৪ রান করে ফিরলেন ঋষভ পন্থ। ক্রিজে নতুন ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার।
Sep 18, 2019, 9:52 pm IST

১২.৫ ওভারে দলগত একশো রান পূর্ণ করল ভারত। ১৩ ওভার শেষে ১০১ উঠল ২ উইকেটের বিনিময়ে।
Sep 18, 2019, 9:48 pm IST

১২ ওভার শেষে ভারতের স্কোর ৯৫/২। এই ওভারে এল মাত্র ৭ রান। ক্রিজে নয়া ব্যাটসম্যান ঋষভ পন্থ।
Sep 18, 2019, 9:47 pm IST

শামসির বলে দুরন্ত ক্যাচে ধাওয়ানকে ফেরালেন ডেভিড মিলার।
Sep 18, 2019, 9:46 pm IST

৩১ বলে ৪০ রান করে ফিরলেন শিখর ধাওয়ান।
Sep 18, 2019, 9:43 pm IST

শেষ হল ১১তম ওভার। ভারতের স্কোর ৮৯/১। ক্রিজে কোহলি ও ধাওয়ান।
Sep 18, 2019, 9:39 pm IST

দশম ওভারে উঠল ৭ রান। ভারত ১ উইকেট খুইয়ে তুলল ৭৯ রান।
Sep 18, 2019, 9:38 pm IST

নবম ওভারে উঠল ১৫ রান। ভারত ৭২/১।
Sep 18, 2019, 9:28 pm IST

প্রোটিয়া স্পিনার তাবারেইজ শামসির প্রথম ওভার থেকে এল ৫ রান। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৫৭/১।
Sep 18, 2019, 9:24 pm IST

প্রিটোরিয়াসের ওভারে এল ৫ রান। ৭ ওভার শেষে ভারতের স্কোর ৫২/১।
Sep 18, 2019, 9:22 pm IST

দক্ষিণ আফ্রিকার হয়ে সপ্তম ওভার বল করছেন ডোয়েইন প্রিটোরিয়াস।
Sep 18, 2019, 9:21 pm IST

৬ ওভার শেষে ভারতের স্কোর ৪৭/১।
Sep 18, 2019, 9:18 pm IST

বিরাটের বিরুদ্ধে কট বিহাইন্ড উইকেটের আবেদন নাকচ।
Sep 18, 2019, 9:16 pm IST

রোহিতের উইকেট নেওয়া আন্দিলে ফেহেলুকোয়াও-র দ্বিতীয় ওভারের প্রথম বলে বিরাটের চার।
Sep 18, 2019, 9:14 pm IST

প্রিটোরিয়াসের ওভারে এল ৮ রান। ৫ ওভার শেষে ভারতের স্কোর ৪১/১।
Sep 18, 2019, 9:14 pm IST

ডোয়েইন প্রিটোরিয়াস বলে দুর্দান্ত চার মারলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
Sep 18, 2019, 9:10 pm IST

৪ ওভার শেষে ভারতের স্কোর ৩৩/১।
Sep 18, 2019, 9:09 pm IST

আন্দিলে ফেহেলুকোয়াও-র বলে লেগ বিফোর উইকেট হলেন রোহিত শর্মা।
Sep 18, 2019, 9:06 pm IST

আন্দিলে ফেহেলুকোয়াও-কে বল করতে ডাকলেন প্রোটিয়া অধিনায়ক কুইন্টন ডে কক।
Sep 18, 2019, 9:04 pm IST

রাবাডার ওভারে এল ৯ রান। ৩ ওভার শেষে ভারতের স্কোর ৩০/০।
Sep 18, 2019, 9:01 pm IST

কাগিসো রাবাডার দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে শিখর ধাওয়ানের দুটি দুর্দান্ত চার।
Sep 18, 2019, 8:59 pm IST

২টি ছয় সহ আনরেইচ নর্টজের ওভারে এল ১৩ রান। ২ ওভার শেষে ভারতের স্কোর ২১/০।
Sep 18, 2019, 8:58 pm IST

পঞ্চম বলে একই কায়দায় ফের ছক্কা হাঁকালেন রোহিত।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+