ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টি-টোয়েন্টি সিরিজে কোন পাঁচ ক্রিকেটারের দিকে নজর থাকবে
১৫ সেপ্টেম্বর থেকে ভারতের মিশন 'দক্ষিণ আফ্রিকা'। ঘরের মাঠে ৩ ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু। এরপর প্রোটিয়াদের বিরুদ্ধে ৩টি টেস্ট ম্যাচ খেলবে ভারত।
১৫ সেপ্টেম্বর থেকে ভারতের মিশন 'দক্ষিণ আফ্রিকা'। ঘরের মাঠে ৩ ম্যাচের টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে সিরিজ শুরু। এরপর প্রোটিয়াদের বিরুদ্ধে ৩টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। একনজরে দেখে নেওয়া যাক, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি সিরিজে যে পাঁচ ক্রিকেটারের উপর নজর থাকবে। দেখে নিন তালিকা

হার্দিক পান্ডিয়া
ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রামে ছিলেন। বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টেয়েন্টি সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরছেন। দেশের হয়ে ৩৮টি টি-টোয়েন্টি খেলে সংগ্রহ ২৯৬ রান। ঝুলিতে রয়েছে ৩৬ উইকেট। কোহলির দলের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিকের দিকে নজর থাকবে।

কুন্টন ডি'কক
দক্ষিণ আফ্রিকা দলের অন্য়তম বিধ্বংসী ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্রিকেটে ঝড়ো ব্যাটিং করতে পারেন। ভারতের পরিবেশে কুড়ি-বিশের ক্রিকেটে ব্যাটিংয়ের হাত ভালো। ২০১৯ সালে আইপিএল চ্যাম্পিয়ন দল মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম সফল ব্যাটসম্যান ছিলেন ডি'কক। দেশের জার্সিতে ৩৬ টি টি-টোয়েন্টিতে সংগ্রহ ৮৮৭ রান।

কাগিসো রাবাদা
বিশ্বকাপে সেভাবে বল হাতে নজর কাড়তে পারেননি রাবাদা। বিশ্বকাপে তাঁর দল দক্ষিণ আফ্রিকা পয়েন্ট টেবিলে ৭ নম্বরে শেষ করেছিল। তবে প্রোটিয়া পেসারকে নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে প্রত্যাশা তুঙ্গে। এছাড়া ভারতীয় পরিবেশে ২০১৯ আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের সফলতম বোলার তিনি। ফলে ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে কোহলিদের কালঘাম ছোটাতে পারেন রাবাদা। দেশের হয়ে ১৯টি টি-টোয়েন্টিতে সংগ্রহ ২৫ উইকেট।

বিরাট কোহলি
ব্যাটে দারুণ ফর্মে রয়েছেন। ক্যারিবিয়ান সফরে ওডিআইতে টানা দুটি সেঞ্চুরি করেছেন। ঘরের মাঠে টি-টোয়েন্টিতে তাঁর ব্যাটে রানের ফুলঝুরি দেখার অপেক্ষায় কোহলিভক্তরা।

রোহিত শর্মা
বিশ্বকাপ থেকে ব্যাটে দারুণ ফর্মে রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে একটি অর্ধশতরান করেন। ঘরের মাঠে প্রোটিয়া সিরিজে ব্যাটে ছন্দ ধরে রাখতে চাইবেন হিটম্যান।












Click it and Unblock the Notifications