বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ পেতে পারে কলকাতা, দৌড়ে আর কোন শহর?

আইসিসি বিশ্বকাপের আসর অক্টোবর-নভেম্বরে বসছে ভারতে। যদিও এখনও ক্রীড়াসূচি বা কোথায় কোন ম্যাচ কবে হবে তা জানাতে পারেনি আইসিসি। মনে করা হচ্ছে, ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে পাকিস্তানের টালবাহানার কারণেই যা দেরি হচ্ছে।

এশিয়া কাপ খেলতে ভারত যাবে না পাকিস্তানে। ফলে পাকিস্তানে কিছু এবং অন্য কোনও দেশে ভারতের ম্যাচগুলি আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। তবে রাজস্ব ক্ষতির কথা মাথায় রেখে দুই দেশে এশিয়া কাপ আয়োজন নাও করতে পারে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

বিরাট কোহলি

এই বিষয়টির উপর নির্ভর করছে পাকিস্তানের বিশ্বকাপ খেলার শর্তের বিষয়টি। তবে বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না, এমন কথা বলার সাহস দেখাতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, পাকিস্তান চাইছে তাদের ম্যাচগুলি চেন্নাই ও কলকাতায় ফেলতে।

ইতিমধ্যেই জানা গিয়েছে, বিশ্বকাপ শুরু হবে অক্টোবরের ৫ তারিখ। আমেদাবাদ, লখনউ, মুম্বই, রাজকোট, বেঙ্গালুরু, দিল্লি, ইন্দোর, মোহালি, গুয়াহাটি, হায়দরাবাদ, চেন্নাই ও কলকাতায় বিশ্বকাপের ম্যাচগুলি হবে বলে প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে। পূর্বের সফরের অভিজ্ঞতার নিরিখে চেন্নাই ও কলকাতাকেই নিরাপদ মনে করছে পিসিবি।

আইসিসি ও পিসিবির শীর্ষ পদাধিকারীদের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা চলছে। বিসিসিআই ও ভারত সরকারের সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করলেও পাকিস্তানের পছন্দের তালিকায় রয়েছে দুটি শহর। ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল ইডেনে। নিরাপত্তাব্যবস্থা নিয়ে সকলেই খুশি ছিলেন। চেন্নাইয়েও পাকিস্তান দলের সুখস্মৃতি রয়েছে।

হার্দিক পাণ্ডিয়া

ভারত-পাকিস্তান ম্যাচ যে বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ হতে চলেছে তা নিয়ে কারও সংশয় নেই। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম ১ লক্ষ ৩২ হাজার দর্শকাসন-বিশিষ্ট। ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সেখানে দর্শকাসন কানায় কানায় পূর্ণ থাকার কথা। বিপুল আর্থিক লাভের হাতছানিও রয়েছে। কিন্তু সেখানে ফাইনাল হবে, ফলে ভারত-পাকিস্তান ম্যাচ অন্যত্র হতে পারে।

রাউন্ড-রবিন ফরম্যাটে লিগ পর্যায়ে প্রতিটি দল ৯টি ম্যাচ খেলবে। যাতে ভারত ও বিদেশের ক্রিকেটপ্রেমীরা ট্রাভেল প্ল্যান সাজাতে পারেন সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব সূচি চূড়ান্ত করতে চাইছে বিসিসিআই ও আইসিসি। তবে হাইব্রিড মডেল খারিজ হয়ে গিয়েছে। অর্থাৎ পাকিস্তানের ম্যাচ বাংলাদেশে আয়োজনের কোনও সম্ভাবনাই নেই।

ভারত বনাম পাকিস্তান

২০১১ সালের বিশ্বকাপে ভারত-পাকিস্তান সেমিফাইনাল হয়েছিল মোহালিতে। ওয়াঘা সীমান্ত পেরিয়ে সেখানে ম্যাচ দেখতে আসা সুবিধা হয়েছিল পাকিস্তানের ক্রিকেটপ্রেমীদের। কিন্তু বিশ্বকাপের ম্যাচের জন্য যে স্টেডিয়ামগুলিকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে তাতে নেই মোহালি।

১৯৯৬ সালে বিশ্বকাপে ভারত-পাকিস্তান কোয়ার্টার ফাইনাল বেঙ্গালুরুতে হয়েছিল। কিন্তু এখন পরিস্থিতি অনেক বদলেছে। মুম্বই, ধরমশালার মতো জায়গাগুলিতেও ভারত-পাক ম্যাচ এখন আয়োজন করা হবে না বলে খবর। পাঠানকোটে জঙ্গি হামলার জেরে ধরমশালার ভারত-পাকিস্তান ম্যাচ ২০১৬ সালের টি ২০ বিশ্বকাপের সময় সরিয়ে আনা হয় ইডেনে। বিসিসিআই ও ভারত সরকার বিশ্বকাপ নিয়ে কোনও অপ্রীতিকর ঘটনা চাইবে না। তাই চেন্নাই বা কলকাতায় হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+