T20 World Cup: কোহলির দখলে একাধিক রেকর্ড, ভারত-পাকিস্তান ম্যাচের মাইলস্টোনগুলি দেখে নিন এক নজরে
রবিবার টি২০ বিশ্বকাপে মেগা মহারণ। নিউ ইয়র্কের বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের সব থেকে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান। দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনে দীর্ঘদিন ধরেই বন্ধ দ্বিপাক্ষিক সিরিজ।ফলে দুই দেশ একমাত্র আইসিসি ইভেন্ট গুলিতেই মুখোমুখি হয়। এর আগে টি২০ বিশ্বকাপের আগের আট আসরে সাতবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ভারত পাঁচটি জয়ের সাথে শীর্ষস্থান ধরে রেখেছে, যেখানে পাকিস্তান একটি মাত্র ম্যাচে জয় পেয়েছে। ভারত পাকিস্তান ম্যাচে রেকর্ড গুলি তুলে্ ধরা হল এই প্রতিবেদনে।
টি২০ বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ রান ১৬০। ২০২২ সালে ভারত পাকিস্তানের বিরুদ্ধে এই রান তুলেছিল। এই ম্যাচে সর্বনিন্ম স্কোর ১১৮। ২০১৬ সালে এই রান তুলেছিল পাকিস্তান। ফলে সর্বোচ্চ স্কোর যেমন ভারতের দখলে। তেমনই সর্বনিম্ন স্কোর পাকিস্তানই করেছে।

ভারত পাকিস্তান ম্যাচে সর্বোচ্চ স্কোরের অধিকারী বিরাট কোহলি, ২০২২ সালে টি২০ বিশ্বকাপে মেলবোর্নে ৮২ রানের ইনিংস খেলেন কিং কোহলি।এই ম্যাচে সেরা বোলিং পারফরম্যান্স রয়েছে মহম্মদ আসিফের। ২০০৭ সালে ভারতের বিরুদ্ধে ম্যাচে ১৮ রানে ৪ উইকেট নেন। এই ম্যাচে সর্বাধিক রান করেছেন বিরাট কোহলি। ৫টি ইনিংসে তাঁর রান ৩০৮।
টি২০ বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে সর্বাধিক উইকেট শিকারী হলেন ইরফান পাঠান। তাঁর উইকেট সংখ্যা ৬। ভারত পাক ম্যাচে মোট ১১টি অর্ধশতরান হয়েছে এরমধ্যে ৬টি করেছে ভারত, পাঁচটি করেছে পাকিস্তান।এখনও পর্যন্ত এই ম্যাচ একউ শতরান করতে পারেননি।
২০০৭ সালে গ্রুপ লিগে এই ম্যাচের ফয়শালা হয়েছিল বোল আউটে। টি২০ ক্রিকেটে একমাত্র একটি ম্যাচেই বোল আউট হয়েছিল।












Click it and Unblock the Notifications