পাকিস্তান আর কোনও প্রতিদ্বন্দ্বীই নয়! সলমনদের উড়িয়ে বড় দাবি সূর্যকুমারের

চলতি এশিয়া কাপে ভারত পরপর দুবার হারাল পাকিস্তানকে। গ্রুপ পর্বের পর গতকাল সুপার ফোর পর্বে। টস হোক বা ম্যাচের শেষ- পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের কেউ।

মাঠে শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফদের অভব্যতারও জুতসই জবাব দিয়েছেন অভিষেক শর্মা, শুভমন গিলরা। আগ্রাসী মেজাজ বজায় রেখেই। ভারত-পাক দ্বৈরথকে সাধারণ ম্যাচের মতোই দেখছেন সূর্যরা। বলা ভালো, পাকিস্তানকে আর প্রতিদ্বন্দ্বীই ভাবছে না মেন ইন ব্লু।

সূর্য গতকালের ম্যাচের পর বলেছেন, ভারত-পাকিস্তান ম্যাচের প্রতিদ্বন্দ্বিতাকে আর 'প্রতিদ্বন্দ্বিতা' বলা উচিত নয়। তাঁর মতে, ভারতীয় দল যেভাবে পাকিস্তানকে ধারাবাহিকভাবে পরাজিত করছে, তাতে এই শব্দটির প্রাসঙ্গিকতা থাকছে না। গতকাল ভারত ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ভারত ও পাকিস্তান মোট ১৫ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত ১২টি ম্যাচেই জয়লাভ করেছে। গতকালের ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এক সিনিয়র পাকিস্তানি সাংবাদিক সূর্যকুমারের কাছে দুই দলের মধ্যেকার পার্থক্য নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে সূর্যকুমার হেসে বলেন, "স্যর, আমার অনুরোধ, আমরা যেন ভারত বনাম পাকিস্তানের ম্যাচগুলিকে আর প্রতিদ্বন্দ্বিতা না বলি।"

সাংবাদিক যখন স্পষ্ট করেন যে তিনি 'প্রতিদ্বন্দ্বিতা' নয়, বরং 'মান' বোঝাতে চেয়েছেন, তখন ভারত অধিনায়ক বলেন, এতে খুব বেশি পার্থক্য হয় না। সূর্যকুমার বলেন, "প্রতিদ্বন্দ্বিতা এবং মান একই জিনিস। এখন প্রতিদ্বন্দ্বিতা কী? যদি দুটি দল ১৫টি ম্যাচ খেলে এবং ফলাফল ৮-৭ হয়, তবে সেটাকে প্রতিদ্বন্দ্বিতা বলা যায়। কিন্তু এখানে তো ১৩-১ (১২-৩) বা এমন কিছু, তাহলে কোনও প্রতিদ্বন্দ্বিতাই নেই।" এই কথা বলে তিনি হাসিমুখে সাংবাদিক বৈঠক শেষ করেন।

ওপেনার অভিষেক শর্মা, যিনি ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ৩৯ বলে ৭৪ রানের ঝলমলে ইনিংস খেলে ভারতের জয়ের নায়ক হন, তিনি পাকিস্তানের খেলোয়াড়দের অপ্রয়োজনীয় আগ্রাসী মনোভাবের সমালোচনা করেছেন। তাঁর মতে, এ কারণে মাঠে কথা কাটাকাটি হয়েছিল, যা তাঁর ভালো লাগেনি। অভিষেক ও শুভমান গিল (৪৭) ওপেনিং জুটিতে ১০৫ রান যোগ করেন।

ম্যাচের পর অভিষেক বলেন, "আজ ব্যাপারটা খুবই সাধারণ ছিল। তাঁরা (পাকিস্তানের খেলোয়াড়রা) বিনা কারণে যেভাবে আমাদের দিকে আসছিল, আমার একদমই ভালো লাগেনি। আর এটাই (তাঁর আগ্রাসী ব্যাটিং) ছিল তাঁদের জবাব দেওয়ার একমাত্র উপায়।" ম্যাচে অভিষেক এবং গিল দুজনেই পাকিস্তানি পেসার হ্যারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদির সঙ্গে বাদানুবাদে জড়ান।

অভিষেক শুভমানের সঙ্গে তাঁর অসাধারণ জুটির জন্য আনন্দ প্রকাশ করেন। ছোটবেলা থেকেই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তিনি বলেন, "আমরা স্কুল জীবন থেকে একসঙ্গে খেলছি। আমরা একে অপরের সঙ্গ উপভোগ করি। আমরা ভেবেছিলাম আজ এমনভাবেই খেলব। সেটা করতে পেরেছি। শুভমান যেভাবে পাল্টা জবাব দিচ্ছিল, আমি সত্যিই উপভোগ করেছি।" তিনি আরও যোগ করেন, "আমি যেভাবে ব্যাটিং করি, সেটা দলের সমর্থন পাই বলেই। আমি যে উদ্দেশ্য নিয়ে খেলি, তার জন্য কঠোর অনুশীলন করি। আর আমার দিনে আমি দলের জন্য জয় ছিনিয়ে আনব।"

জসপ্রীত বুমরাহকে গতকাল চেনা ছন্দে পাওয়া যায়নি। সূর্য বলেন, "ঠিক আছে। বুমরাহ তো রোবট নয়। তাঁরও কোনও দিন খারাপ যেতে পারে।" শিবম দুবেরও প্রশংসা করেছেন সূর্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+