টি ২০ বিশ্বকাপ ফাইনালে ১০০ শতাংশ দর্শকাসনই ভর্তি থাকছে! সর্বকালীন কোন রেকর্ড ভাঙল ভারত-পাকিস্তান ম্যাচ?

টি ২০ বিশ্বকাপ ফাইনাল আয়োজনের আগে বড় স্বস্তি বিসিসিআই ও এমিরেটস ক্রিকেট বোর্ডের। করোনা পরিস্থিতিতে আইপিএল ও টি ২০ বিশ্বকাপে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হলেও শারীরিক দূরত্ববিধির জন্য কিছু দর্শকাসন খালি রাখা হচ্ছিল। তবে ফাইনালে দুবাইয়ের স্টেডিয়ামের ১০০ শতাংশ দর্শকাসনে বসেই খেলা দেখার অনুমতি মিলল।

টি ২০ বিশ্বকাপ ফাইনালে ১০০ শতাংশ দর্শকাসনই ভর্তি থাকছে! সর্বকালীন কোন রেকর্ড ভাঙল ভারত-পাকিস্তান ম্যাচ?

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রয়েছে ২৫ হাজার দর্শকাসন। ১১ নভেম্বর পাকিস্তান-অস্ট্রেলিয়া সেমিফাইনাল ম্যাচটি হবে দুবাইয়ে। তারপর আগামী রবিবার ফাইনাল। বিসিসিআই সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বিসিসিআই ও ইসিবি সংযুক্ত আরব আমিরশাহী সরকারের কাছে আবেদন করেছিল যাতে ফাইনালে অন্তত সব দর্শকাসন ভর্তি রাখার অনুমতি মেলে। করোনা সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার শর্ত রেখে সেই অনুমতি ইতিমধ্যেই মিলেছে। এখনও অবধি যেভাবে সবকিছু বিধিনিষেধ মেনে চলার ব্যবস্থা আইসিসি করেছে তাতে সম্মিলিতভাবে বিশ্বকাপের শেষটাও দারুণভাবেই হবে বলে নিশ্চিত বিসিসিআই কর্তারা। তবে ভারত টি ২০ বিশ্বকাপের ফাইনাল অবধি গেলে টিকিটের হাহাকার যে তৈরি হতো সে বিষয়েও সহমত বোর্ডকর্তারা।

টি ২০ বিশ্বকাপ ফাইনালে ১০০ শতাংশ দর্শকাসনই ভর্তি থাকছে! সর্বকালীন কোন রেকর্ড ভাঙল ভারত-পাকিস্তান ম্যাচ?

ভারতীয় দল ছিটকে যাওয়ায় হতাশ অনেক ক্রিকেটপ্রেমীই। তবে পাকিস্তানের কাছে সংযুক্ত আরব আমিরশাহী সেকেন্ড হোম। এই দেশে অধিনায়ক বাবর আজম কোনও টি ২০ আন্তর্জাতিক হারেননি। আবার টানা সাতটি ম্যাচ জিতে টি ২০ বিশ্বকাপ জেতার নজিরও নেই। ফলে ভারত ছিটকে গেলেও পাকিস্তান যে ফর্মে রয়েছেন তাতে কাপজয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন পাক ক্রিকেটপ্রেমীরাও। অস্ট্রেলিয়াকে হারিয়ে পাকিস্তান ফাইনালে উঠলেও বাবর আজমদের হয়ে গলা ফাটাতেই বেশি সংখ্যক দর্শক গ্যালারিতে থাকবেন বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের অধিনায়ক নিজেও বলেছেন, গ্যালারিতে দর্শকদের সমর্থন গোটা দলকে বাড়তি অনুপ্রেরণা জুগিয়ে থাকে।

টি ২০ বিশ্বকাপ ফাইনালে ১০০ শতাংশ দর্শকাসনই ভর্তি থাকছে! সর্বকালীন কোন রেকর্ড ভাঙল ভারত-পাকিস্তান ম্যাচ?

ভারত-পাকিস্তান ফাইনালের আশাও একটা পর্যায় অবধি করছিলেন ক্রিকেট-ভক্তরা। সেটা হলে সম্প্রচারকারী টিভি চ্যানেলও আর্থিকভাবে লাভবান হতে পারতো। এখনও অবধি বিশ্বকাপে যতগুলি ম্যাচ হয়েছে সবচেয়ে বেশি দর্শক দেখেছেন ভারত-পাকিস্তান দ্বৈরথ। ওই ম্যাচে বিরাট কোহলিরা ১০ উইকেটে পরাজিত হয়েছিলেন। বিশ্বকাপের আসরে পাকিস্তানের প্রথমবার ভারতকে হারানোর সাক্ষী থেকেছেন রেকর্ড সংখ্যক দর্শক। শুধু তাই নয়, টি ২০ আন্তর্জাতিকও এর আগে এত সংখ্যক দর্শক দেখেননি। অফিসিয়াল ব্রডকাস্টার স্টার ইন্ডিয়ার দেওয়া তথ্য বলছে, প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের প্রথম ১২টি ম্যাচ মিলিয়ে গত সপ্তাহ অবধি টি ২০ বিশ্বকাপ দেখেছেন ২৩৮ মিলিয়ন বা ২৩ কোটি ৮০ লক্ষ দর্শক। তার মধ্যে ভারত-পাকিস্তান ম্যাচই দেখেছেন ১৬৭ মিলিয়ন বা ১৬ কোটি ৭০ লক্ষ দর্শক। ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দেখেছিলেন ১৩৬ মিলিয়ন দর্শক। টি ২০ আন্তর্জাতিকে এতদিন অবধি ওই ম্যাচটিই সেরা ছিল দর্শকসংখ্যার নিরিখে। সেই রেকর্ড ভেঙে দিয়েছে গত ২৪ অক্টোবরের ভারত-পাকিস্তান ম্যাচ। ভারত ছিটকে যাওয়ায় ক্রিকেটপ্রেমীরা হতাশ, তার প্রভাব বাকি ম্যাচগুলির দর্শকসংখ্যায় পড়লেও ক্রিকেটের প্রতি যেভাবে চলতি বিশ্বকাপে আগ্রহ লক্ষ্য করা গিয়েছে, তাকে ইতিবাচক বলেই মনে করছে সম্প্রচারকারী সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+