মহারণে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান, দেখে নিন কী বলছে মেলবোর্নের পিচের ইতিহাস এবং এখানের টি-২০ রেকর্ড

মহারণে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান, দেখে নিন কী বলছে মেলবোর্নের পিচের ইতিহাস এবং এখানের টি-২০ রেকর্ড

রবিবার টি-২০ বিশ্বকাপে মহারণ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উত্তেজক ম্যাচে আজ মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। এই ম্যাচ দিয়েই দুই দেশ নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে। তবে, কোনও অঙ্কের হিসেবে বান এগিয়ে যাওয়ার জন্য এই ম্যাচ নয়, এর থেকে অনেক বেশি গুরুত্ব ভারত-পাক দ্বৈরথের। এই ম্যাচ দুই দল খেলে শ্রেষ্ঠত্ব প্রমাণের লক্ষ্যে।

এক নজরে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আন্তর্জাতিক টি-২০-এর বিভিন্ন পরিসংখ্যান।

মেলবোর্নে আন্তর্জাতিক টি-২০-এর পরিসংখ্যান:

মেলবোর্নে আন্তর্জাতিক টি-২০-এর পরিসংখ্যান:

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এখনও পর্যন্ত মোট ১৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা হয়েছে। এর মধ্যে একটি ম্যাচও অমীমাংশিত থাকেনি। ১৪টি ম্যাচের ফলাফল বের হয় এবং একটি ম্যাচ ভেস্তে যায়। প্রথমে ব্যাটিং করা দল জিতেছে পাঁচটি ম্যাচে এব দ্বিতীয় ব্যাটিং করা দল জিতেছে ৯টি ম্যাচে।

মেলবোর্নে দলগত এবং ব্যক্তিগত সর্বোচ্চ রান এবং অন্যান্য পরিসংখ্যান:

মেলবোর্নে দলগত এবং ব্যক্তিগত সর্বোচ্চ রান এবং অন্যান্য পরিসংখ্যান:

মেলবোর্নে টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রান ১৮৪/৩। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই রান তুলেছিল ভারত। এই মাঠে সর্বনিম্ন রানটিও করেছে ভারতই। ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল ৭৪ রানে গুটিয়ে গিয়েছিল। এই মাঠে সর্বাধিক সফল রান চেজ ১৭২/৫। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই রান সফল ভাবে তাড়া করেছিল শ্রীলঙ্কা। এই ম্যাচে প্রথম ইনিংসে গড় রান ১৪১। এই মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান ৮৯, যা করেছিলেন ডেভিড ওয়ার্নার । সেরা বোলিং ফিগার জস হ্যাজেলউডের (৪/৩০)।

ভারত বনাম পাকিস্তান ম্যাচের শেষ তিন সাক্ষাৎ:

ভারত বনাম পাকিস্তান ম্যাচের শেষ তিন সাক্ষাৎ:

গত বছর টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে নাস্তানাবুদ করেছিল পাকিস্তান। সেই ম্যাচটিও ছিল দুই দেশের গত বিশ্বকাপে প্রথম ম্যাচ। এশিয়া কাপে এ বার দুই বার মুখোমুখি হয় ভারত এবং পাকিস্তান। প্রথম ম্যাচটিতে হার্দিক পান্ডিয়ার অলরাউন্ডা পারফরম্যান্সের উপর ভর করে জেতে ভারত। দ্বিতীয় ম্যাচে ভারতীয় দল আবারও পরাজিত হয় পাকিস্তানের বিরুদ্ধে।

মেলবোর্নের আবহাওয়ার খবর:

মেলবোর্নের আবহাওয়ার খবর:

বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচে। মহারণের আগের দিনও বৃষ্টি হয়েছে মেলবোর্নে। আশঙ্কা রয়েছে ম্যাচের সময়ে বৃষ্টি হওয়ারও। তবে, আবহাওয়ার কিছু উন্নতি হয়েছে সেখানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+