T20 World Cup 2024: টি২০ বিশ্বকাপে ভারত-পাক মহারণ কবে? জেনে নিন টিম ইন্ডিয়ার গ্রুপ পর্বের ক্রীড়াসূচি

২০২৩ সালে ক্রিকেট ক্যালেন্ডারে আর্কষণের কেন্দ্রবিন্দুতে ছিল একদিনের ক্রিকেট বিশ্বকাপ। চলতি বছরে ক্রিকেটের মেগা ইভেন্ট গুলির মধ্যে অন্যতম টি২০বিশ্বকাপ। ইতিমধ্যেই বিশ্বকাপের লোগো উন্মোচন হয়েছে। যে ২০টি দল ২০২৪ সালের টি২০বিশ্বকাপ খেলবে, তা ইতিমধ্যেই স্থির হয়ে গিয়েছে। এবার প্রকাশ্যে এল ভারতীয় দলের সূচিও। কবে কোন দলের বিরুদ্ধে ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে টি২০ বিশ্বকাপে ভারত পাকিস্তানের মধ্যে মেগা ম্যাচটি আয়োজিত হতে পারে আগামী ৯ জুন। যদিও তার আগে আরও একটি ম্যাচ খেলতে পারে টিম ইন্ডিয়া। আগামী ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে পারে ভারতীয় দল। ১২ জুন আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র এবং ১৫ জুন কানাডার মুখোমুখি হতে পারে মেন ইন ব্লু।

T20 World Cup 2024: India vs Pakistan

অর্থ্যাত ভারতের গ্রুপে থাকতে পারে পাকিস্তান, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। আইসিসি এখনও সরকারিভাবে সূচি ঘোষণা করেনি। তবে যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে ভারত সহজ গ্রুপেই রয়েছে।আসন্ন টি২০ বিশ্বকাপে ৫ দলের চারটি গ্রুপ থাকতে চলেছে। প্রতি গ্রুপের পাঁচ দল একে অপরের বিরুদ্ধে খেলবে। সেরা দুই দল জায়গা করে নেবে একটি সুপার এইট পর্বে। সেখান থেকে বেছে নেওয়া হবে সেমিফাইনালিস্ট।

ভারত-পাক ম্যাচটি অনুষ্টিত হবে আমেরিকাতেই। মেগা এই ম্যাচটি নিউইয়র্কের উপকণ্ঠে একটি পপ-আপ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে পারে। নিউইয়র্কে এই টুর্নামেন্টের জন্য একটি ৩৪,০০০ আসনের অস্থায়ী স্টেডিয়াম নির্মাণ করা হবে। ভারতের সব ম্যাচই হতে পারে আমেরিকাতে।

প্রবাসী ভারতীয়দের কথা মাথায় রয়েছে মার্কিন মুলুকে ভারত-পাক ম্যাচ আয়োজন করতে চাইছেন উদ্যোক্তারা। কারণে সেখাড়ে ম্যাচ হলে আমেরিকাতে থাকা দুই দেশের নাগরিকরা আসতে পারবেন।নিউইয়র্কে ৭ লক্ষ ভারতীয় এবং ১ লক্ষ পাকিস্তানী বসবাস করেন।সম্ভবত উপমহাদেশের দর্শকদের কথা মাথায় রেখে ভারত-পাক ম্যাচ আমেরিকার সময় অনুসারে দিনের আলোয় হবে। যাতে সন্ধ্যার সময় ভারত-পাকিস্তানে সম্প্রচারিত হয়।

জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসতে চলেছে টি২০ বিশ্বকাপের আসর। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এরআগেও আইসিসি ইভেন্ট হলেও, এই প্রথমবার মার্কিন মুলুকে কোনও আইসিসি ট্রফি হতে চলেছে। আগামী বছর ৪-৩০ জুন হবে এই টুর্নামেন্ট।

আইসিসির সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে তাতে করে গ্রুপ পর্বে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড মোট চারটি ম্যাচ খেলবে। এই চারটি ম্যাচ আয়োজন করা হতে পারে অ্যান্টিগা, বার্বাডোজ এবং সেন্ট লুসিয়াতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+