চ্যাম্পিয়ন্স ট্রফিতে অঙ্কের হিসেব কার পক্ষে,পরিসংখ্যান ঘাঁটলে "মওকা" কী বলছে

ফাইনাল কাউন্টডাউন শুরু। আর কয়েক ঘন্টার অপেক্ষা। তার আগে তৈরি হয়ে নিন। সব দিক থেকে একনজরে দেখে নিন ভারত-পাক দ্বৈরথের পরিসংখ্যান।

কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ইংলিশ গ্রীষ্মের উত্তাপ আরও বাড়িয়ে দিচ্ছে উপমহাদেশে-র দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। দু'দলের ক্রিকেটাররা শান দিচ্ছেন নিজেদের স্ট্রাটেজি ও স্কিলে।

খেলা শুরুর আগে পরিসংখ্যানের পাতায় চোখ বুলিয়ে নিলে মন্দ হয় না। কে এগিয়ে ভারত না পাকিস্তান। পরিসংখ্যানে চোখ বোলালে পাকিস্তানি সমর্থকদের মনটা নিঃসন্দেহে খুশিতে নেচে উঠবে। অন্যদিকে, ভারতীয় সমর্থকদের একটু হলেও চিন্তার ভাঁজ বাড়বে। দুই দেশ মোট ১২৮বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত জিতেছে ৫২বার অন্যদিকে পাকিস্তান জিতেছে ৭২বার।

একদিনের পরিসংখ্যানে ভারত না পাকিস্তান, কে করছে বাজিমাত

ভারত নিজের মাটিতেও জয়ের পরিসংখ্যানে পাকিস্তানকে হারাতে পারেনি। ঘরের মাঠে মোট ৩০ বারে ভারত জিতেছে ১১ টিতে। পাকিস্তানের মাটিতেও ভারতের জয়ের সংখ্যা সেই ১১,তবে পাকিস্তানের জয় ১৪। নিউট্রাল ভ্যেনুতেও পাকিস্তানেরই জয়জয়কার। ৭১ বারের ৩৯বার জিতেছে পাকিস্তান অন্যদিকে ভারত জিতেছে মোট ৩০ টি ম্যাচে।

পরিসংখ্যান ঘাঁটলে

তবে এই পরিসংখ্য়ান নিয়ে চিন্তায় পড়ার কারণ নেই। কেননা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু'দলের পাল্লা একদম সমানে সমানে। ভারত জিতেছে দুটি ম্যাচ, পাকিস্তানও তাই। অন্যদিকে আরও একভাবে ভাবতে পারেন টিম ইন্ডিয়ার ফ্যানরা। চ্যাম্পিয়ন্স ট্রফিকে কি ডাকনামে ডাকা হয় বলুন তো। মিনি বিশ্বকাপ। বিশ্বকাপের মঞ্চে পাকিস্তান কিন্তু কখনই ভারতকে হারাতে পারেনি। তাহলে মিনি বিশ্বকাপের ফাইনালেও পাকিস্তান কি ভারতকে জেতার মওকা দেবে।

ট্রফিতে অঙ্কের হিসেব কার পক্ষে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+