Champions Trophy: তিন বার মুখোমুখি ভারত-পাক! চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসির বাজেট কত টাকা?
টি২০ বিশ্বকাপের পর থেকেই চর্চা শুরু হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। আগামী বছর মেগা এই টুর্নামেন্ট হওয়ার কথা পাকিস্তানে। ওয়াঘার ওপারের দেশে ভারত খেলতে যাবে কিনা তা নিয়ে অনেক প্রশ্ন আছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট ২০১৩ সাল থেকে স্থগিত রয়েছে, কিন্তু ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের জন্য পাকিস্তানের সাম্প্রতিক ভারত সফর খুব হালকা হলেও সম্ভাবনার জন্ম দিয়েছে।
প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভারতের ম্যাচগুলি সীমান্তের কাছাকাছি লাহোরে অনুষ্ঠিত হতে পারে। সব কিছু ঠিক থাকলে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন বার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই গ্রুপে রয়েছে রোহিত শর্মা-বাবর আজমরা। ফলে গ্রুপ পর্বে একবার মুখোমুখি হবে দুই দেশ এটা নিয়ে সন্দেহ নেই। এরপর সুপার ফোর পর্বেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে। দু-দল ফাইনালে যোগ্যতা অর্জন করলে! আরও এক বার ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচটি হতে পারে।

আইসিসির একটি সূত্র বলছে, আনুমানিক বাজেট প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলার এবং অতিরিক্ত ব্যয় হিসাবে শুধুমাত্র ৪.৫ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে। বিসিসিআই ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়ার বিষয়টি নির্ভর করবে ভারত সরকারের সবুজ সঙ্কেতের উপরেই।সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুসারে জানা গিয়েছিল আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ৯ মার্চ অবধি। ১০ মার্চ রিজার্ভ ডে রাখা হয়েছে।
২০০৮ সালের পর ভারত পাকিস্তান সফরে যায়নি। ২০১২-১৩ মরশুমের পর থেকে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজও বন্ধ। ২০০৮ সালে মুম্বইয়ে পাক জঙ্গিদের হামলার পর থেকে পাকিস্তান সফরে যাওয়া বন্ধ করেছে ভারতের ক্রিকেট দল।
এদিকে বিসিসিআই ইতিমধ্যে গত বছর এশিয়া কাপের মতোই হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে বলে শোনা যাচ্ছে। এই প্রস্তাবিত মডেলটি গ্রহণ করা হলে, পাকিস্তানে ভারত না খেলে, তাদের সমস্ত ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে মোট আটটি দল। ওয়ান ডে ফরম্যাটে হবে এই টুর্নামেন্ট।












Click it and Unblock the Notifications