ভারত-কিউয়ি সেমিফাইনালে কোহলি-রোহিত বুমরাহদের জন্য যা করলেন 'বোল্ড' শার্লিন

ম্যাঞ্চেস্টারে বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ড মহারণ। সেই মহারণের মাঝে কোহলিদের চিয়ার করতে গান ধরলেন বলিউডের মডেল অভিনেত্রী শার্লিন চোপড়া।

ম্যাঞ্চেস্টারে বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ড মহারণ। মঙ্গলবার সেই মহারণের মাঝে কোহলিদের চিয়ার করতে গান ধরলেন বলিউডের মডেল অভিনেত্রী শার্লিন চোপড়া।

বিশ্বকাপ সেমিফাইনালে কোহলি-রোহিত-বুমরাহদের জন্য হিন্দিতে ব়্যাপ গাইলেন অভিনেত্রী। ভারতের ক্রিকেট জার্সি গায়ে চাপিয়ে টুইটারে গান গেয়েছেন শার্লিন।

ভারত-কিউয়ি সেমিফাইনালে কোহলি-রোহিত বুমরাহদের জন্য যা করলেন বোল্ড শার্লিন

১৯৮৩ বিশ্বকাপ জয় দিয়ে গান শুরু করেছেন তিনি। গানের প্রথম লাইনেই রয়েছে, '৮৩ পে পেহেলি বার, ২০১১ মে নম্বর টু!' অভিনব এই ব়্যাপে হিটম্যান রোহিত শর্মা থেকে বুমরাহের প্রশংসাও করেছেন বলিউডের বোল্ড অভিনেত্রী।

ব়্যাপের লাইনে শার্লিন গেয়েছেন, 'কিউয়ি হো য়া ক্যাঙ্গারু! হিটম্যান মারে সেঞ্চুরি, উরাদে গিল্লি বুমরাহ কা ইয়র্কার। আও জিয়াতে ইন্ডিয়া কো, হসলে আপনে বুলান্দ কর!' প্রসঙ্গত চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে অস্ট্রেলিয়া, কঠিন দলগুলির বিরুদ্ধে লড়াই করে ম্যাচ জিতে লিগ পর্বে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে শেষ করেছে ভারত। লিগ পর্বে ইংল্যান্ড ম্যাচের হার বাদ দিলে সবকটি ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে কোহলিরা।

চলতি বিশ্বকাপে ভারতের সমর্থনে এটাই প্রথমবার নয়, এর আগেও বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচেও বোল্ড লুকে ধরা দিয়ে কোহলিদের চিয়ার করেছেন শার্লিন।

#hamarahaiworldcup #teamindia rocks! 🤟🔥🔥🔥 pic.twitter.com/aHtmo7NG1a
— SHERLYN CHOPRA (@SherlynChopra) July 9, 2019

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+