অজিঙ্ক রাহানের সঙ্গে প্রথমবারই ঘটল এমন ঘটনা, কী এমন করলেন টিম ইন্ডিয়ার ডেপুটি!

অজিঙ্ক রাহানের সঙ্গে প্রথমবারই ঘটল এমন ঘটনা, কী এমন করলেন টিম ইন্ডিয়ার ডেপুটি!

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১৬৫ রানে অল আউট হয়ে গিয়েছে ভারত। টিম ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ হলেও তার মধ্যে কিছুটা লড়লেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে। আবার এই ম্যাচেই অজিঙ্কের ক্রিকেট কেরিয়ারে প্রথমই ঘটল এমন ঘটনা।

ভারতের ব্যাটিং বিপর্যয়

ভারতের ব্যাটিং বিপর্যয়

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টসে জিতে ভারতকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। ব্যর্থ হন পৃথ্বী শ, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা ও হনুমা বিহারীরা। সেই ব্যর্থতার মধ্যেই কিছুটা ভাস্বর হয়ে ওঠেন অজিঙ্ক রাহানে।

রাহানের পারফরম্যান্স

রাহানের পারফরম্যান্স

ভারতের ব্যাটিং ব্যর্থতার দিনে বেসিন রিজার্ভে ১৩৮ বল টিকে থাকতে সক্ষম হন অজিঙ্ক রাহানে। ৫টি চার সহ ৪৬ রান করেন তিনি। শেষে অভিজ্ঞ টিম সাউদির বলে ক্যাচ আউট হয়ে সাজঘরে ফিরে যান টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক।

রান আউট ঋষভ পন্থ

রান আউট ঋষভ পন্থ

অভিজ্ঞ ঋদ্ধিমান সাহার পরিবর্তে ওয়েলিংটন টেস্টে সুযোগ পাওয়া তরুণ ঋষভ পন্থ, বেশ ভালোই খেলছিলেন। কিন্তু ৫৩ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন। তখনই ঘটে যায় এক অবাঞ্ছিত ঘটনা। ভারতীয় ইনিংসের ৫৯তম ওভারে ব্যাট করছিলেন অজিঙ্ক রাহানে। নন-স্ট্রাইকার এন্ডে ছিলেন ঋষভ। বল পয়েন্ট দিশায় ঠেলে দিয়ে সিঙ্গল নেওয়ার জন্য দৌড়ন রাহানে। নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকা পন্থ দুই কদম এগিয়েই অনুভব করেন যে বিপদ আসন্ন। কারণ বল কভার করে ফেলেছেন ফিল্ডার। কিন্তু ততক্ষণে দৌড়ে নন স্ট্রাইকিং এন্ডে চলে এসেছেন অজিঙ্ক। বাধ্য নিজের উইকেট ছুঁড়ে দিয়ে সাজঘরে ফিরে আসেন দেশের তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

প্রথম রান আউট

প্রথম রান আউট

পরিসংখ্যানবিদরা জানাচ্ছেন, এর আগে নিজের টেস্ট কেরিয়ারে কোনও রান আউটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিলেন না অজিঙ্ক রাহানে। ওয়েলিংটনের এই ঘটনা তার কেরিয়ারের প্রথম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+