IND vs NZ: নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ এড়াতে মোক্ষম চাল ভারতের, ওয়াংখেড়েতে ঘূর্ণি উইকেট থাকছে না

IND vs NZ: ২৪ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামতে হচ্ছে ভারতকে। তার আগেই মোক্ষম চাল। মুম্বইয়ে তৃতীয় তথা শেষ টেস্ট শুরু শুক্রবার থেকে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ঘূর্ণি উইকেট বানানো হচ্ছে না বলেই দাবি করল একটি সর্বভারতীয় দৈনিক। স্পোর্টিং পিচেই শেষ টেস্ট হওয়ার সম্ভাবনা।

ND vs NZ

বেঙ্গালুরু ও পুণে টেস্টে নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হয়েছে ভারত। পুণেতে টার্নিং ট্র্যাকে খেলার পরিকল্পনা ব্যুমেরাং হয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে লাল মাটির পিচে খেলা হয়। স্বাভাবিকভাবেই লাল মাটির পিচে বাউন্স থাকে। জানা যাচ্ছে, এবার নাকি পিচে ঘাসও রাখা হয়েছে।

চলতি সিরিজের প্রথম দুটি টেস্টের ফলাফল দেখে, বিশেষ করে পুণে টেস্টে কিউয়ি স্পিনারদের কাছে ভারতের আত্মসমর্পণ দেখে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ভালো পিচে খেলা উচিত ভারতের। প্রশ্ন উঠছে, দেরিতে ঘুম থেকে জেগে অস্ট্রেলিয়া সফরের কথা ভেবেই কি স্পোর্টিং পিচে খেলতে চাইছে ভারত?

পুণে টেস্টে ভারতের ১৩টি উইকেট তুলে নিয়েছিলেন মিচেল স্যান্টনার। ২০২১ সালে মুম্বই টেস্টে ভারতের কাছে নিউজিল্যান্ড হারলেও সেই টেস্টে প্রথম ইনিংসে একাই ১০ উইকেট তুলে নিয়েছিলেন এজাজ প্যাটেল। এসব মাথায় রেখেই সম্ভবত ভারত পরিকল্পনায় বদল আনছে।

বেঙ্গালুরু টেস্টে ভারত হেরে যাওয়ার পর জানা গিয়েছিল, পুণে ও মুম্বই টেস্ট জিততে ভারত ঘূর্ণি উইকেটেই আস্থা রাখবে। মুম্বই টেস্ট ড্র হলে বা ভারত হারলে রোহিত শর্মাদের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার স্বপ্নও বড় ধাক্কা খাবে। ভারতের হয়ে মুম্বই টেস্টে অভিষেক হতে পারে হর্ষিত রানার।

গতকালই মুম্বইয়ের পিচ ভালো করে যাচাই করেছেন বিসিসিআইয়ের চিফ কিউরেটর আশিস ভৌমিক। ছিলেন এলিট প্যানেল কিউরেটর তাপস চট্টোপাধ্যায় ও ওয়াংখেড়ের কিউরেটর রমেশ মামুনকর। ওই সর্বভারতীয় দৈনিকের প্রতিবেদনে উল্লেখ, স্পোর্টিং পিচ বানানো হয়েছে। কিছুটা ঘাসও রয়েছে। প্রথম দিন ব্যাটিংয়ের পক্ষে খুব উপযোগী হবে পিচ। দ্বিতীয় দিন থেকে বল ঘুরবে।

পুণের মতো মুম্বইয়েও গরম ও আর্দ্রতার চ্যালেঞ্জ সামলাতে হবে। পুণেতে পানীয় জল নিয়ে দর্শকদের নানা অভিযোগ সামনে এসেছিল। ফলে হাজার তিরিশেক দর্শকের কাছে বিনামূল্যে পানীয় জল পৌঁছে দিতে যে ব্যবস্থাপনা থাকে, তার চেয়েও ৫০ শতাংশ বেশি পানীয় জল রাখছে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। যেখানে ২০ লিটারের ৫০০টি কন্টেনার আনা হয়, সেটা বাড়িয়ে ৭৫০ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+