জয়ের হ্যাটট্রিকের সামনে ভারত, নিউজিল্যান্ড ম্যাচে শিখরের খেলা নিয়ে সংশয়

১৩ জুন ভারতের প্রতিপক্ষ এবার নিউজিল্যান্ড।অস্ট্রেলিয়া ম্যাচে বাঁ- হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন শিখর,মঙ্গলবার তাঁর আঙুলের স্ক্যান হওয়ার কথা রয়েছে,India vs New zealand, Shikhar to undergo scans

দক্ষিণ আফ্রিকার পর অস্ট্রেলিয়া, টানা দুই ম্যাচে ওয়ান ডে ক্রিকেটের দুই শক্তিশালী দেশকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় দল। বৃহস্পতিবার ১৩ জুন সামনে প্রতিপক্ষ এবার নিউজিল্যান্ড। গত বিশ্বকাপের রানার্স দলকে হারাতে পারলেই বিশ্বকাপের শুরুতে জয়ের হ্যাটট্রিক করে ফেলবে নীল জার্সিধারীরা। ম্যাচ খেলতে নটিংহ্যামে পৌঁছে গিয়েছে ভারতীয় দল।

জয়ের হ্যাটট্রিকের সামনে ভারত, নিউজিল্যান্ড ম্যাচে শিখরের খেলা নিয়ে সংশয়

এই ম্যাচের আগে অবশ্য দলকে চিন্তায় রেখেছেন তারকা ওপেনার শিখর ধাওয়ান। তাঁর দুরন্ত শতরানে ভর করে অস্ট্রেলিয়াকে হারিয়েছে মেন ইন ব্লু। আইসিসি'র টুর্নামেন্ট হলেই যেন ব্যাট হাতে জ্বলে ওঠেন শিখর। সেই শিখরকে কি কিউয়ি ম্যাচে ভারতের জার্সিতে দেখা যাবে?

অস্ট্রেলিয়া ম্যাচে বাঁ- হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন। ১১৭ রানের ইনিংস খেলে প্যাভিলিয়নে ফেরার পর তাঁকে আর ফিল্ডিং করতে দেখা যায়নি। অজি ম্যাচে তাঁর পরিবর্তে ফিল্ডিং করেছিলেন রবীন্দ্র জাদেজা। সেক্ষেত্রে নিউজিল্যান্ড ম্যাচে গব্বরের চোট ভারতীয় দলের হয়ে কাঁটা হতে পারে।

মঙ্গলবার শিখরের বাঁ- হাতের বুড়ো আঙুলের স্ক্যান হওয়ার কথা রয়েছে, সেই রিপোর্ট হাতে পেলেই গব্বরের চোট সম্পর্কে জানা যাবে। ধাওয়ানের এই চোট বাদ দিলে জোড়া জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার ফুরফুরে মেজাজে রয়েছে মেন ইন ব্লু।

প্রস্তুতি ম্যাচে অবশ্য এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং ধসের মুখে পড়েছিল ভারত। কেনিংটন ওভালে ট্রেন্ট বোল্টের গতি ও সুইংয়ের সামনে ৩৯.২ ওভারে ১৭৯ রানে গুটিয়ে গিয়েছিল কোহলিরা। অতীত থেকে শিক্ষা নিয়ে টুর্নামেন্টের মূল পর্বের ম্যাচে এবার কিউয়িদের হারনোর চ্যালেঞ্জ নীল জার্সিধারীদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+