কিউয়িদের ডেরায় ওডিআইয়ে সর্বোচ্চ রানের মালিকদের তালিকায় বিরাট কত নম্বরে ?

একনজরে দেখে নেওয়া যাক, অতীতে নিউজিল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে দুই দলের হয়ে সর্বাধিক রান হাঁকিয়েছেন কারা।

বুধবার ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওডিআই। সিরিজের প্রথম বল গড়ানোর আগে চোট আঘাতে জেরবার দুই শিবির। ভারতের হয়ে শিখর ধাওয়ানের পর সীমিত ওভারের সহঅধিনায়ক রোহিত শর্মা চোটের কবলে পরে ওডিআই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। অন্যদিকে নিউজিল্যান্ডের কেন উইলিয়মসনও চোটের কারণে সিরিজে প্রথম দুই ম্যাচে নেই। ফলে দুই দলেরই ব্যাটিংয়ে শক্তি কমেছে বলা চলে। এবার একনজরে দেখে নেওয়া যাক, অতীতে নিউজিল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে দুই দলের হয়ে সর্বাধিক রান হাঁকিয়েছেন কারা।

সচিন তেন্ডুলকর

সচিন তেন্ডুলকর

২০০৯ সালে ভারত বনাম নিউজিল্যান্ড ওডিআই সিরিজের তৃতীয় ম্যাচে ১৩৩ বলে সচিন তেন্ডুলকর ১৬৩ রান হাঁকিয়েছিলেন। ১৬টি চারও ৫ টি ছয় দিয়ে ইনিংস সাজানো ছিল। এটাই নিউজিল্যান্ডের মাটিতে কোনও ভারতীয় ক্রিকেটারের ওডিআই সিরিজে সর্বোচ্চ রান। প্রসঙ্গত সচিন ১৬৩ রান হাঁকিয়ে অবসৃত হন।

বীরেন্দ্র সেহওয়াগ

বীরেন্দ্র সেহওয়াগ

২০০৯ সালে সেই সিরিজেই চতুর্থ ওডিআইতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের হয়ে বীরেন্দ্র সেহওয়াগ ১২৫ রানে নটআউট ছিলেন। নিউজিল্যান্ডের মাটিতে এটাই কোনও ভারতীয় ব্যাটসম্যানের এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান।

রাহুল দ্রাবিড়

রাহুল দ্রাবিড়

১৯৯৯ সালের নিউজিল্যান্ড সফরে প্রথম ওডিআই ম্যাচে ভারতের হয়ে রাহুল দ্রাবিড় ১২৩ বলে ১২৩ রান হাঁকিয়েছিলেন। ইনিংসে ১০টি চার ও ১টি ছক্কা ছিল।

বিরাট কোহলি

বিরাট কোহলি

২০১৪ সালে নেপিয়ারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে বিরাট কোহলি ১২৩ রান হাঁকিয়েছিলেন। ১১টি চার ও ২টি ছক্কায় ইনিংস সাজান কোহলি। কিউয়িদের ডেরায় ওডিআই সিরিজে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান হাঁকানোর তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন বিরাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+