ঋষভ পন্থ বাদ, প্রথম টি-টোয়েন্টি ভারতের প্রথম একাদশ কেমন ,দেখে নিন
ঋষভ পন্থ বাদ, প্রথম টি-টোয়েন্টি ভারতের প্রথম একাদশ কেমন ,দেখে নিন
ঋষভ পন্থকে দলে বাইরে রেখে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টির জন্য দল সাজালেন বিরাট কোহলি। এদিন উইকেটকিপার ব্য়াটসম্যান ঋষভ পন্থ কিউয়িদের বিরুদ্ধে সিরিজে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সুযোগ পাননি। পরিবর্তে দস্তানা হাতে দলকে ভরসা দেবেন লোকেশ রাহুল।

এর আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫০ ওভারের ম্যাচে কিপিং করেছেন রাহুল। ফিঞ্চের স্টাম্পিং থেকে ক্যাচ, দস্তানা হাতে নজর কেড়েছিলেন। সেই সঙ্গে ব্যাটে এখন দুরন্ত ফর্মে রয়েছেন। এদিন রোহিতের সঙ্গে ওপেনিং করবেন রাহুল। সেই সঙ্গে কিপিং করবেন।
অন্যদিকে ধাওয়ানের পরিবর্ত হিসেবে জুড়ে যাওয়া সঞ্জু স্যামসন এদিন দলে সুযোগ পাননি। দুই অলরাউন্ডার, এক স্পিনার ও তিন পেসার নিয়ে এদিন দল সাজালেন বিরাট। স্পিনারদের মধ্যে যুজবেন্দ্র চাহাল খেলছেন, অন্যদিক দুই অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে খেলছেন। তিন পেসারদের মধ্যে মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ খেলছেন।
একনজরে ভারতীয় দল
রোহিত শর্মা, লোকেশ রাহুল,বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার,মনীশ পান্ডে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি












Click it and Unblock the Notifications