নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে নামছে ভারত, রয়েছে অনেক প্রশ্ন

আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল।

বিশ্বকাপ ক্রিকেটের দামামা বেজে গিয়েছে। আর সপ্তাহখানেকের মধ্যে শুরু হয়ে যাবে ক্রিকেট বিশ্বকাপ ২০১৯। ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যে ইংল্যান্ডে পৌঁছে গিয়েছে। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে নামছে ভারত

এদিন খেলা হবে লন্ডনের ওভালে। এবছরের শুরুতে একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ভারত। ফলে বিরাট কোহলির দল আত্মবিশ্বাসী হয়ে এই ম্যাচে নামছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩-২ ব্যবধানে ভারত সম্প্রতি একদিনের সিরিজ হেরে গিয়েছে। পরপর চারটি সিরিজ জেতার পর ভারতকে হারের সম্মুখীন হতে হয়েছে।

তারপরে ভারতীয় দল নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। একইসঙ্গে বিশ্বকাপের দল নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। ৪ নম্বর পজিশনে কে ব্যাট করবেন তা নিয়েও প্রশ্ন রয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। এই অবস্থায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নিউজিল্যান্ডের দলটি অত্যন্ত অভিজ্ঞ এবং সীমিত ওভারের ক্রিকেটে শক্তিশালী। সম্প্রতি তাঁরা বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়েছে। একদিকে যেমন মার্টিন গাপটিলের অভিজ্ঞতা রয়েছে তেমনই কেন উইলিয়ামসনের মতো বিশ্বমানের ব্যাটসম্যান নিউজিল্যান্ড দলের শক্তি বাড়িয়েছে। এই অবস্থায় ভারত কীভাবে বিশ্বজয়ের প্রস্তুতি শুরু করছে এখন সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+