Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ind vs NZ, CWC Live Updates: বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ড, স্কোর-সহ যাবতীয় খবর জানতে চোখ রাখুন

Ind vs NZ, CWC Updates: বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধে রোহিতদের বদলার ম্যাচ।

ভারত এখনও অবধি অপরাজেয়। নিউজিল্যান্ড শুরুর চারটি ম্যাচ জিতে, পরের চারটি হারে, শেষ ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে চার নম্বর দল হিসেবে। আজকের ম্যাচের স্কোর ও টাটকা তথ্যের জন্য নজর রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

Ind vs NZ, CWC Updates: বিশ্বকাপের সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ড

Nov 15, 2023, 10:30 pm IST

বিশ্বকাপ ফাইনালে ভারত

১২ বছর পর বিশ্বকাপ ফাইনালে ভারত। ৪৮.৫ ওভারে ৩২৭ রানে শেষ নিউজিল্যান্ড। ভারত জিতল ৭০ রানে। মহম্মদ শামির ৭ উইকেট।
Nov 15, 2023, 10:26 pm IST

নবম উইকেট হারাল নিউজিল্যান্ড

১০ বলে ৯ রান করে টিম সাউদি মহম্মদ শামির ষষ্ঠ শিকার।
Nov 15, 2023, 10:22 pm IST

নিউজিল্যান্ডের অষ্টম উইকেটের পতন

নিউজিল্যান্ডের অষ্টম উইকেটের পতন। ১০ বলে ৮ রান করে মহম্মদ সিরাজের শিকার মিচেল স্যান্টনার। নিউজিল্যান্ড ৪৭.৫ ওভারে ৮ উইকেটে ৩১৯।
Nov 15, 2023, 10:11 pm IST

ফের ৫ উইকেট শামির

পাঁচ উইকেট দখল মহম্মদ শামির। ড্যারিল মিচেল ১১৯ বলে ১৩৪ রান করে আউট। ৪৫.২ ওভারে নিউজিল্যান্ড ৭ উইকেটে ৩০৬।
Nov 15, 2023, 10:02 pm IST

নিউজিল্যান্ডের ষষ্ঠ উইকেটের পতন

৪৩.৫ ওভারে ষষ্ঠ উইকেট হারাল নিউজিল্যান্ড। স্কোর ৬ উইকেটে ২৯৮। মার্ক চ্যাপম্যান ৫ বলে ২ রান করে কুলদীপ যাদবের শিকার। জিততে হলে কিউয়িদের ৩৭ বলে তুলতে হবে ১০০ রান।
Nov 15, 2023, 9:57 pm IST

নিউজিল্যান্ডের পঞ্চম উইকেটের পতন

নিউজিল্যান্ডের পঞ্চম উইকেটের পতন। ৪২.৫ ওভারে কিউয়িদের স্কোর ৫ উইকেটে ২৯৫। ৩৩ বলে ৪১ রান করে জসপ্রীত বুমরাহর বলে রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিলেন গ্লেন ফিলিপস।
Nov 15, 2023, 9:51 pm IST

কুলদীপের কৃপণ ওভার

৪২ ওভারের শেষে নিউজিল্যান্ড ৪ উইকেটে ২৮৮। জিততে হলে ৪৮ বলে ১১০ রান দরকার। নিজের নবম ওভারে মাত্র ২ রান খরচ করলেন কুলদীপ যাদব।
Nov 15, 2023, 9:48 pm IST

সিরাজ দিলেন ২০ রান!

৪১ ওভারের শেষে নিউজিল্যান্ড ৪ উইকেটে ২৮৬। জিততে হলে ৫৪ বলে ১১২ রান দরকার। মহম্মদ সিরাজ ৪১তম ওভারে দিলেন ২০ রান।
Nov 15, 2023, 9:40 pm IST

১০ ওভারে কিউয়িদের জিততে চাই ১৩২

৪০ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪ উইকেটে ২৬৬। জিততে হলে ১০ ওভারে চাই ১৩২ রান। ভারত শেষ ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১০ রান করেছিল।
Nov 15, 2023, 9:38 pm IST

বাকি আর ১১ ওভার

৩৯ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪ উইকেটে ২৫৭। জিততে হলে ১১ ওভারে চাই ১৪১ রান।
Nov 15, 2023, 8:57 pm IST

একই ওভারে জোড়া ধাক্কা শামির

২ বলে ০ রানে শামির বলে লেগ বিফোর টম লাথাম। একই ওভারে শামির জোড়া ধাক্কায় ভারত ম্য়াচের রাশ শক্ত করল। শামিই নিয়েছেন ৪টি উইকেট।
Nov 15, 2023, 8:56 pm IST

বিশ্বকাপে ৫০ উইকেট শামির

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের উইকেট তুলে নিয়ে বিশ্বকাপে ৫০তম ওডিআই শিকার ঝুলিতে পুরলেন মহম্মদ শামি। তিনিই নিয়েছেন তিনটি উইকেট।
Nov 15, 2023, 8:45 pm IST

৩১ ওভারে ১৪ রান দিলেন বুমরাহ

৩১তম ওভারে ১৪ রান দিলেন জসপ্রীত বুমরাহ। নিউজিল্যান্ড ২ উইকেটে ২১৩। মিচেল ৯৮ ও উইলিয়ামসন ৬৪ রানে অপরাজিত।
Nov 15, 2023, 8:41 pm IST

নিউজিল্যান্ডের ২০০ পার

৩০.১ ওভারে নিউজিল্যান্ড ২০০ রান পেরিয়ে গেল। ড্যারিল মিচেল ব্যাট করছেন ৯৬ রানে।
Nov 15, 2023, 8:35 pm IST

ক্যাচ মিস শামির

২৮.৫ ওভারে জসপ্রীত বুমরাহর বলে কেন উইলিয়ামসনের ক্যাচ মিড অনে মিস করলেন মহম্মদ শামি। নিউজিল্যান্ড ২৯ ওভারে ২ উইকেটে ১৮৮।
Nov 15, 2023, 8:22 pm IST

উইলিয়ামসনের হাফ সেঞ্চুরি

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন ৫৮ বলে অর্ধশতরান পূর্ণ করলেন। কিউয়িদের স্কোর ২৬ ওভারে ২ উইকেটে ১৬৫। জিততে হলে ২৪ ওভারে করতে হবে ২৩৩ রান।
Nov 15, 2023, 8:13 pm IST

ড্যারিল মিচেলের অর্ধশতরান

ড্যারিল মিচেল ধরমশালায় ভারতের বিরুদ্ধে শতরান করেছিলেন। আজ মুম্বইয়ে সেমিফাইনালে অর্ধশতরান পূর্ণ করলেন ৪৯ বলে।
Nov 15, 2023, 7:38 pm IST

১৫ ওভারের শেষে

১৫ ওভারের শেষে নিউজিল্যান্ড ২ উইকেটে ৮৭। ৭.৪ ওভারে নিউজিল্যান্ডের দ্বিতীয় উইকেটটিও তুলে নিয়েছেন মহম্মদ শামি। রাচিন রবীন্দ্র ২২ বলে ১৩ রানে কট বিহাইন্ড হন। এখন ক্রিজে কেন উইলিয়ামসন ও ড্য়ারিল মিচেল।
Nov 15, 2023, 6:49 pm IST

নিউজিল্যান্ডের প্রথম উইকেটের পতন

শততম ওডিআই ম্যাচে নিউজিল্যান্ডের ইনিংসে প্রথম আঘাত হানলেন মহম্মদ শামি। ষষ্ঠ ওভারে নিজের প্রথম ওভারটি করতে যান মহম্মদ শামি। প্রথম বলেই তুলে নিবেন ডেভন কনওয়ের উইকেট। ১৫ বলে ১৩ রান করলেন কিউয়ি ওপেনার। নিউজিল্যান্ড ৫.১ ওভারে ১ উইকেটে ৩০।
Nov 15, 2023, 5:54 pm IST

নিউজিল্যান্ডের টার্গেট ৩৯৮

টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত তুলল ৪ উইকেটে ৩৯৭ রান।
Nov 15, 2023, 5:49 pm IST

সূর্যকুমার আউট

সূর্যকুমার যাদব ২ বলে ১ রান করে টিম সাউদির শিকার। ভারত ৪৯.১ ওভারে ৪ উইকেটে ৩৮২।
Nov 15, 2023, 5:46 pm IST

শ্রেয়স আউট

শ্রেয়স আইয়ার আউট। চারটি চার ও ৮টি ছয়ের সাহায্যে ৭০ বলে ১০৫ রান শ্রেয়স আইয়ারের। তাঁকে সাজঘরে ফেরালেন ট্রেন্ট বোল্ট। ভারত ৪৮.৫ ওভারে ৩ উইকেটে ৩৮১।
Nov 15, 2023, 5:43 pm IST

বিরাটের শতরান নিয়ে সচিন

বিরাট কোহলি ভেঙে দিয়েছেন বিশ্বরেকর্ড। সচিন তেন্ডুলকরের মনে পড়ছে প্রথম দিনের কথা।
Nov 15, 2023, 5:39 pm IST

বিশ্বকাপে প্রথমবার

বিশ্বকাপ সেমিফাইনালে এই প্রথম একই ম্যাচে ভারতের দুই ব্যাটার শতরান করলেন। বিরাট কোহলির পর শ্রেয়স আইয়ার। চলতি বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি মুম্বইয়ের ব্যাটারের। পঞ্চম ওডিআই শতরান পূর্ণ করলেন ৬৭ বলে।
Nov 15, 2023, 5:30 pm IST

বিরাট আউট

বিরাট কোহলি ৯টি চার ও ২টি ছয়ের সাহায্যে ১১৩ বলে ১১৭ রান করে আউট। ৪৪ ওভারে ভারত ২ উইকেটে ৩২৭। বিরাটের উইকেটটি নিলেন টিম সাউদি।
Nov 15, 2023, 5:12 pm IST

বিরাট কোহলির শতরান

সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বিশ্বকাপ সেমিফাইনালে শতরান বিরাট কোহলির। ৫০তম ওডিআই শতরানে ভেঙে দিলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড।
Nov 15, 2023, 4:33 pm IST

বিশ্বকাপে সচিনের রেকর্ড ভাঙলেন বিরাট

২০০৩ সালের বিশ্বকাপে সচিন তেন্ডুলকর সর্বাধিক ৬৭৩ রান করেছিলেন। সেই নজির এদিন ভেঙে দিলেন বিরাট কোহলি।
Nov 15, 2023, 4:18 pm IST

ভারত রানের পাহাড় গড়ার পথে

২৮.২ ওভারে ২০০ রান পূর্ণ হলো ভারতীয় দলের। ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার।
Nov 15, 2023, 4:02 pm IST

বিরাট কোহলির অর্ধশতরান

বিশ্বকাপের নক-আউটে প্রথম অর্ধশতরান বিরাট কোহলির। ওডিআই কেরিয়ারের ৭২তম শতরান পূর্ণ করলেন ৫৯ বলে। উচ্ছ্বসিত অনুষ্কা শর্মা।
Nov 15, 2023, 3:49 pm IST

শুভমান রিটায়ার্ড হার্ট

শুভমান গিলের ক্র্যাম্প, ৬৫ বলে ৭৯ রান করে মাঠের বাইরে চলে গেলেন। ২৩ ওভারের শেষে ভারত ১ উইকেটে ১৬৫।
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+