ঋদ্ধির অপরাজিত অর্ধশতরান আর ভুবির বোলিংয়ে ধুঁকছে কিউয়িরা

কলকাতা, ১ অক্টোবর : ইডেনের চেনা পিচে জ্বলে উঠলেন বাংলার ঋদ্ধিমান সাহা। এদিন বাংলার আর এক খেলোয়াড় তথা জাতীয় দলের সতীর্থ মহম্মদ শামিকে সঙ্গী করে ভারতকে সম্মানজনক তিনশো রানের গণ্ডী পার করান ঋদ্ধি। জবাবে ব্যাট করতে নেমে ভুবনেশ্বর কুমারের বোলিংয়ে দিশেহারা নিউ জিল্যান্ড ব্যাটিং। [বাংলার ঋদ্ধিমান সাহার শতরানে তৈরি হল নয়া রেকর্ড]

শুক্রবার ভারত ৮৬ ওভার ব্যাট করে ২৩৯/৭ অবস্থায় দিন শেষ করে। ঋদ্ধিমান ১৪ রানে অপরাজিত ছিলেন। এদিন সেখান থেকে শুরু করেই রবীন্দ্র জাদেজাকে সঙ্গী করে ইনিংস টানতে থাকেন তিনি। তবে জাদেজা ১৪ রানে আউট হওয়ার পরে ভুবনেশ্বর কুমার (৫ রান) নামলেও বেশিক্ষণ দাঁড়াতে পারেননি।

ঋদ্ধির অপরাজিত অর্ধশতরান আর ভুবির বোলিংয়ে ধুঁকছে কিউয়িরা

এরপর শেষ ব্যাটসম্যান হিসাবে নামেন মহম্মদ শামি। তিনি ঋদ্ধিমানকে যোগ্য সঙ্গত দিলে ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যান অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন। শামি (১৪ রান) আর একটু সময় ক্রিজে কাটাতে পারলে ভারতকে আর একটু টানতে পারতেন ঋদ্ধি।

তবে ভারতের ব্যাটিংয়ের খামতি এদিন বল করতে নেমে পূরণ করে দিলেন ভুবনেশ্বর কুমার। ইডেনের 'ডবল-পেসড' উইকেটে নিয়ন্ত্রণ বোলিং ও স্যুইংয়ের দাপট দেখিয়ে ইতিমধ্যে ৫ উইকেট নিয়ে ফেলেছেন তিনি। আপাতত ভুবির বোলিং পরিসংখ্যান ১০ ওভারে ৩৩ রানে ৫ উইকেট।

এদিন কিউয়িরা ব্যাট করতে নামলে প্রথম ধাক্কাটা দেন মহম্মদ শামি। টম ল্যাথমকে ১ রানে এলবিডব্লিউ করে প্যাভিলিয়নে ফেরান তিনি। এরপরে জাদেজা লিউক রঞ্চির উইকেট নিলেও বাকী কিউয়ি ব্যাটসম্যানদের একাই প্যাভিলিয়নে ফেরত পাঠান ভুবি।

দিনের শেষে নিউ জিল্যান্ডের স্কোর ১২৮/৭ উইকেট। আপাতত ক্রিজে রয়েছেন ব্র্যাড ওয়াটলিং (১২ রান) ও জিতেন প্যাটেল (৫ রান)। ৫০০তম টেস্টে কানপুরে ভারত যেমন স্মরণীয় জয় পেয়েছে, তেমনই ইডেনে দেশের মাঠে ২৫০তম টেস্টেও আরও স্মরণীয় জয় ঘরে তুলতে চলেছে বিরাট কোহলির দল। আপাতত সেদিকেই ম্যাচ গড়াচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+