সুপার ওভারে সব মিলিয়ে সাত ম্যাচে হার নিউজিল্যান্ডের,দেখুন এই পরিসংখ্যান

সুপার ওভারে সাত ম্যাচ হারে নিউজিল্যান্ডের,দেখুন এই পরিসংখ্যান

৪৮ ঘন্টায় দুটি সুপার ওভার হারল নিউজিল্যান্ড। হ্যামিলটনের পর এবার ওয়েলিংটনের মাঠে টি-২০ সিরিজে চতুর্থ ম্যাচে সুপার ওভারে হেরে বসল কিউয়ি দল। এই নিয়ে জুলাই থেকে জানুয়ারি, ছয় মাসের মধ্যে কিউয়িরা চারবার টাই ম্যাচে সুপার ওভারে হারল। ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চাশ ওভারে বিশ্বকাপ ফাইনালে পর ইংল্যান্ডের বিরুদ্ধে ১টি টি-২০ ও ভারতের বিরুদ্ধে ২টি টি-২০তে সুপার ওভারে কিউয়িদের হার।

সুপার ওভারে সাত ম্যাচ হারে নিউজিল্যান্ডের,দেখুন এই পরিসংখ্যান

সুপার ওভারে বরাবর চোকার্স নিউজিল্যান্ড। দেখে নেওয়া যাক পরিসংখ্য়ান

১) ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অকল্যান্ড টি-২০ ম্য়াচে সুপার ওভার হেরে বসেছিল নিউজিল্যান্ড।

২) ২০১০ সালে ক্রাইস্টচার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ মহারণে সুপার ওভার জিতেছিল নিউজিল্যান্ড

৩) পাল্লেকেলেতে ২০১২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ওভার হেরেছিল নিউজিল্যান্ড

৪) ২০১২ সালে পাল্লেকেলেতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিউজিল্যান্ড সুপার ওভার হেরে বসেছিল।

৫) ইংল্যান্ডের মাটিতে লর্ডসে ২০১৯ পঞ্চাশ ওভারে বিশ্বকাপ ফাইনালে সুপার ওভারে নিউজিল্যান্ডের হার। সুপার ওভারেও ম্যাচ টাই হলে (১৫রান) আইসিসি'র বাউন্ডারি কাউন্টের নিয়মে ম্যাচ জেতে ইংল্যান্ড।

৬) ২০১৯ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে এরপর টি-২০ মহারণে সুপার ওভারে কিউয়ি দল ম্যাচ হারে।

৭) ২০২০ সালে নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে হ্যামিলটনে টি-২০ ম্যাচের সুপার ওভারে ম্যাচ হারে কিউয়ি দল

৮) পরের ম্যাচে ওয়েলিংটনে ভারতের বিরুদ্ধে ফের সুপার ওভারে ম্যাচ হারে কিউয়িরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+