IND vs NZ: ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড টেস্টের পিচ কেমন হবে? দলগত রানের নজিরে নজর

IND vs NZ: বেঙ্গালুরু ও পুণে টেস্ট জেতার পর মুম্বইয়ে নিউজিল্যান্ড নামতে চলেছে সিরিজ হোয়াইটওয়াশ নিশ্চিত করার লক্ষ্যে। ২৪ বছর পর তা আটকানোর চ্যালেঞ্জ ভারতের সামনে।

ঘূর্ণি উইকেট বানানোর সিদ্ধান্ত ব্যুমেরাং হয়েছে। এই পরিস্থিতিতে সকলেরই নজর থাকবে ওয়াংখেড়ের বাইশ গজের দিকে।

IND vs NZ -

বেঙ্গালুরু টেস্টে হারার পর জানা গিয়েছিল, পুণে ও মুম্বইয়ে টার্নিং ট্র্যাক বানিয়েই সিরিজ জেতার রণকৌশল নেবে ভারত। বেঙ্গালুরুতে পিচের চরিত্র বুঝতে ভুল হয়েছিল রোহিত শর্মার। পুণে টেস্টে টস জিততে পারেননি। ম্যাচের ফলাফল নির্ধারণে টস গুরুত্বপূর্ণ হয়েছে।

ওয়াংখেড়েতে ২০১১ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ড্র হয়েছিল। রুদ্ধশ্বাস ড্র বলা চলে। কেন না, জেতার জন্য ২৪৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ম্যাচের যবনিকা পতন অবধি ভারত তুলেছিল ৯ উইকেটে ২৪২।

ফলে অল্পের জন্য জয় অধরা থেকে যায়। ফিদেল এডওয়ার্ডসের শেষ ওভারে ভারতের দরকার ছিল ৩ রান। প্রথম তিন বলে কোনও রান হয়নি। চতুর্থ বলে বরুণ অ্যারন এক রান নেন। পঞ্চম বলটিতে কোনও রান হয়নি। শেষ বলে রবিচন্দ্রন অশ্বিন রান আউট হয়ে যান।

এই টেস্টটির আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষবার টেস্ট ড্র হয়েছিল ১৯৯৭ সালে। ভারত ও শ্রীলঙ্কা সেই টেস্টে মুখোমুখি হয়েছিল। এই স্টেডিয়ামে শেষ চারটি টেস্টেরই ফয়সালা হয়েছে। তার মধ্যে শেষ তিনটিতে ভারত জিতেছে তিনটিতে, ইংল্যান্ডের জয় ২টিতে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচ হয় লাল মাটির। সেই পিচে বাউন্স ভালো থাকে বলে পেসাররা ফায়দা তুলতে পারেন। প্রথমদিকে স্পিনারদের কার্যকরী হওয়ার সুযোগ বিশেষ থাকে না। ব্যাটিং সহায়ক উইকেটই হয় বেশিরভাগ ক্ষেত্রে। খেলার বয়স বাড়লে ম্যাচে দাপট দেখাতে থাকেন স্পিনাররা। এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার আশা উজ্জ্বল করতে মুম্বই টেস্ট জিততে বদ্ধপরিকর থাকবে ভারত ও নিউজিল্যান্ড- দুই দলই। ফলে ব্যাটে-বলে ভালো দ্বৈরথেরই প্রত্যাশা করতে পারেন সমর্থকরা। পরিসংখ্যান ভারতকে এগিয়ে রাখলেও পরপর দুটি টেস্ট জেতা নিউজিল্যান্ড খোলা মনে এগিয়ে থেকেই শুরু করবে।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টেস্টে ৬০০-র উপর রান উঠেছে ২ বার। সর্বাধিক দলগত রানের রেকর্ড ভারতেরই দখলে, ২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৩১। ১৯৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজ এখানে ৬ উইকেটে ৬০৪ তুলে ডিক্লেয়ার করেছিল। পাঁচশোর উপর রান উঠেছে ৬ বার, তার মধ্যে ২ বার সেই রান ৬০০ পেরিয়ে গিয়েছে।

৪০০ থেকে ৫০০-র মধ্যে রান উঠেছে ১২ বার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের দলগত সর্বাধিক রান ১৯৭৬ সালে ৩৯৯। সেই টেস্টেই প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ২৯৮ এই স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে টেস্টে তাদের দলগত সর্বাধিক।

২০০৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ রানে অল আউট এই স্টেডিয়ামে ভারতের দলগত সর্বনিম্ন স্কোর। ১৯৮৮ সালে কিউয়িদের বিরুদ্ধে ভারত ১৪৫ করেছিল, সেটি ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের দলগত সর্বনিম্ন। ২০২১ সালে এখানে হওয়া শেষ টেস্টে ভারতের ৩২৫ রানের জবাবে কিউয়িরা প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ৬২ রানে। ওয়াংখেড়ে টেস্টে ভারতের বিরুদ্ধে সেটি নিউজিল্যান্ডের সর্বনিম্ন স্কোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+