কানপুরে নির্ণায়ক ওয়ান ডে জিততে মরিয়া টিম কোহলি, অন্যভাবে অনুশীলনে ভারত
শেষ ম্যাচে কানপুরে তাই যে দল জিতবে তারাই সিরিজ পকেটে পুরবে।
মুম্বই, পুনের পর কানপুরে সিরিজের শেষ তথা নির্ণায়ক ম্যাচে জিততে মরিয়া দুই দলই। একটানা জিততে থাকা টিম ইন্ডিয়া মুম্বইয়ে কিউয়িদের বিরুদ্ধে হারের মুখ দেখেছে। তারপরে পুনে ম্যাচে ফের নিউজিল্যান্ডকে হারিয়ে জয়ের সরণীতে ফিরেছে। শেষ ম্যাচে কানপুরে তাই যে দল জিতবে তারাই সিরিজ পকেটে পুরবে।

প্রথম ম্যাচে কিউয়িরা ৬ উইকেটে ম্যাচ জেতে। পরে পুনেয় দ্বিতীয় একদিনের ম্যাচে ভারত ৬ উইকেটে ম্যাচ জিতেছে। সিরিজ এখন ১-১। শেষ ম্যাচে কিউয়িদের কোনওরকম সুবিধা দিতে চাইছে না ভারত। অনেকদিন পর হারের মুখ দেখলেও তা শেষ ম্যাচে বিশেষ প্রভাব ফেলবে না।

চাপ ও ক্লান্তি যাতে না তৈরি হয়, সেজন্য কানপুর ওয়ান ডে-র আগে হালকা মেজাজে রয়েছে টিম কোহলি। জিমে সময় কাটানো ছাড়াও ব্যাট-বল বাদে অন্য খেলা খেলে চাপ কাটাতে দেখা গিয়েছে তাঁদের।
কোহলি নিজে বিলিয়ার্ডস খেলছেন। সঙ্গে ছিলেন মহেন্দ্র সিং ধোনি, কুলদীপ যাদব সহ অন্যান্যরা। তার আগে কোহলি, মনীশ পান্ডে, হার্দিক পান্ডিয়াকে জিমেও সময় কাটাতে দেখা গিয়েছে।

নিউজিল্যান্ড দল স্পিনটা ভালো খেলছে। তবে যুজবেন্দ্র চাহাল, অক্সর প্যাটেল ও কুলদীপ যাদবের স্পিন কানপুরের ব্যাটিং সহায়ক পিচে পরের দিকে ভয়ঙ্কর হতে পারে। ভারত আগে ব্যাট করে পাটা পিচে বড় স্কোর তুলে দিলে নির্ণায়ক ম্যাচে চাপে পড়ে যাবে কিউয়িরা। সেক্ষেত্রে লড়াই হবে ভারতীয় স্পিন বনাম কিউয়ি ব্যাটিংয়ের।












Click it and Unblock the Notifications