IND vs NZ: পুণে টেস্টে ভারতীয় দলে হতে পারে ৩ পরিবর্তন, নিউজিল্যান্ডের উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা

IND vs NZ: কাল থেকে পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। কালো মাটির ঘূর্ণি পিচে টেস্টে ফয়সালা হওয়ার সম্ভাবনা বেশি।

ভারত চাইবে পুণেতে সমতা ফিরিয়ে মুম্বইয়ে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্যে নামতে। নিউজিল্যান্ড অবশ্য বেঙ্গালুরু টেস্টে জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে। তবে দুই দলেই আসতে পারে পরিবর্তন।

IND vs NZ

ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর জানিয়ে দিয়েছেন, শুভমান গিল ও ঋষভ পন্থ দ্বিতীয় টেস্টে খেলার জন্য প্রস্তুত। গম্ভীর মনে করছেন, রান না পেলেও লোকেশ রাহুল ভালো খেলছেন। দলের পরিকল্পনামাফিকই খেলছেন। কানপুরে কঠিন পিচে কিছু রানও পেয়েছিলেন। ফলে রাহুলের পাশে থাকার বার্তা দিয়েছেন গম্ভীর।

শুভমান গিল ফিট হয়ে দলে ফিরলে সরফরাজ খান ও লোকেশ রাহুলের মধ্যে একজনকে বাদ পড়তেই হবে। সরফরাজ টেস্ট দলের একাদশে ফিরেই যেভাবে ১৫০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তাতে তাঁকে বাদ দেওয়ার যুক্তিসঙ্গত কারণ নেই। ক্রিকেটীয় যুক্তিতে তাই রাহুলেরই বাদ পড়ার সম্ভাবনা।

রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে কুলদীপ যাদবের থাকা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে অক্ষর প্যাটেল থাকা সত্ত্বেও ওয়াশিংটন সুন্দরকে টেস্ট দলে ডেকে নেওয়ার পর থেকে। আজ গম্ভীরও জানিয়েছেন, নিউজিল্যান্ড দলের বাঁহাতিদের কথা ভেবেই সুন্দরকে আনা হয়েছে।

গম্ভীর একাদশ খোলসা করতে চাননি। তবে ভারতীয় দলে প্রতিদ্বন্দ্বিতা এতটাই বেশি যে, কঠিন সিদ্ধান্তই নিতে হবে। ওয়াশিংটন সুন্দর সম্প্রতি রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর তিনে নেমে ১৫২ রানের ইনিংস খেলেছেন দিল্লির বিরুদ্ধে। ফলে তিনি দলে এলে নিশ্চিতভাবেই ব্যাটিং গভীরতা বাড়বে।

কুলদীপ রিস্টস্পিনার। তবে বাঁহাতি কিউয়িদের বিরুদ্ধে সুন্দরের অফ-স্পিন কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে। কেন না, তিনি বাঁহাতি ব্যাটারদের শরীর থেকে দূরে বল ঘোরাতে পারবেন। ফলে কুলদীপের জায়গায় ওয়াশিংটন সুন্দরের খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।

মহম্মদ সিরাজও উইকেট পাচ্ছেন না প্রত্যাশিতভাবে। জসপ্রীত বুমরাহ-সহ সমস্ত জোরে বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট চলছে বলে জানিয়েছেন গম্ভীর। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষের পর অস্ট্রেলিয়ায় টেস্টে নামার আগে ১০-১২ দিনের গ্যাপ রয়েছে। ফলে জোরে বোলারদের ফিটনেস নিয়ে খুব উদ্বিগ্ন নয় টিম ম্যানেজমেন্ট।

পুণেতে সিরাজের জায়গায় ভারতের টেস্ট একাদশে আসতে পারেন আকাশ দীপ। তিনিও নেটে ভালোই বোলিং করছেন। আবার স্লো টার্নারে ভারত চার স্পিনারে নামতে পারে বলেও জল্পনা রয়েছে। সেক্ষেত্রে এক সিমারের সঙ্গে চার স্পিনার, টেস্ট জিততে মন্দ কম্বিনেশন নয়। তবে তা জানা যাবে টসের সময়ই।

নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টে পাচ্ছে না কেন উইলিয়ামসনকে। তাঁর জায়গায় খেলছেন উইল ইয়ং। বেঙ্গালুরু টেস্টে কিউয়ি পেসাররা দলের জয় নিশ্চিত করতে অবদান রেখেছেন। তবে পুণের শুষ্ক, ঘূর্ণি পিচে কিউয়িরাও স্পিনারের সংখ্যা বাড়াতে পারে। কাকে রেখে কাকে বসানো হবে, সেটাই নিউজিল্যান্ডের বড় মাথাব্যথার কারণ। টিম সাউদি বা উইল ও'রোর্কের মধ্যে একজনকে রেখে ইশ সোধি বা মিচেল স্যান্টনারকে খেলানো হতে পারে।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সরফরাজ খান, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর বা কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ বা আকাশ দীপ।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ- টম লাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সাউদি বা উইল ও'রোর্ক, ম্যাট হেনরি, এজাজ প্যাটেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+