কানপুরে ৫০০তম টেস্ট : দিনের শেষে ভারত ২৯১/৯

কানপুর, ২২ সেপ্টেম্বর : কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারতের ঐতিহাসিক ৫০০তম টেস্টে টসে জিতে ব্যাটিং নিলেন অধিনায়ক বিরাট কোহলি। বললেন, এমন ঐতিহাসিক টেস্টে ভারতের অধিনায়কত্ব করতে পেরে তিনি অত্যন্ত সম্মানিত বোধ করছেন। প্রথম দিনের খেলার শেষে ভারতের রান ৯ উইকেটে ২৯১। ক্রিজে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা (১৬ রান) ও উমেশ যাদব (৮ রান)।

ভারত-নিউ জিল্যান্ড সিরিজের ফটো গ্যালারি একনজরে

তিন টেস্টের সিরিজ এদিনই শুরু হল ভারত-নিউ জিল্যান্ডের মধ্যে। এদিন ওপেনিং থেকে বাদ পড়লেন শিখর ধাওয়ান। বদলে দলে এলে কেএল রাহুল। এদিন মুরলী বিজয়ের সঙ্গে তিনি ওপেন করেন। তবে ব্যক্তিগত ৩২ রানের মাথায় রাহুল আউট হন। এরপরে মুরলী বিজয় (৬৫ রান) ও চেতেশ্বর পূজারা (৬২ রান) দলের রানকে টেনে নিয়ে যান।

কানপুরে ৫০০তম টেস্ট : আপ্লুত কোহলি, টসে জিতে ব্যাটিং ভারতের

পূজারা আউট হওয়ার পরে বিরাট কোহলি (৯ রান) বেশিক্ষণ টিঁকতে পারেননি। এরপরে অজিঙ্ক রাহানেও ১৮ রানের মাথায আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। রোহিত শর্মা (৩৫ রান) ও রবিচন্দ্রণ অশ্বিন (৪০ রান) ইনিংসকে টেনে নেওয়ার চেষ্টা করলেও বড় রান পাননি। ফলে সবমিলিয়ে প্রথম দিন সাড়া জাগিয়েও বেশি বড় রান করতে ব্যর্থ হল ভারত। আপাতত শেষ উইকেটে ভারত তিনশোর গণ্ডী টপকে যেতে পারে কিনা সেটাই এখন দেখার।

কিউয়ি বোলারদের মধ্যে এদিন ট্রেন্ট বোল্ট ও মিচেল স্যান্টনার ৩টি করে উইকেট পেযেছেন। একটি করে উইকেট পেয়েছেন নিল ওয়াগনার, মিচেল স্যান্টনার ও ইশ সোধি।

ভারতীয় দলে এই টেস্টে খেলছেন, বিরাট কোহলি (অধিনায়ক), মুরলী বিজয়, কেএল রাহুল, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, ঋদ্ধিমান সাহা, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, রবিচন্দ্রণ অশ্বিন, উমেশ যাদব।

এদিকে নিউ জিল্যান্ড দলে রয়েছেন, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাটহ্যাম, লিউক রঞ্চি, মিচেল স্যান্টনার, ইশ সোধি, রস টেলর, বিজে ওয়াল্টিং, নিল ওয়াগনার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+