বৃষ্টি বিঘ্নিত ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে ব্যর্থ বিরাট, পণ্ড খেলা, ভারত ১২২/৫

বৃষ্টি বিঘ্নিত ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে ব্যর্থ বিরাট, পণ্ড খেলা, ভারত ১২২/৫

বৃষ্টিতে পণ্ড হয়ে গেল ওয়েলিংটনে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিনের খেলা। অধিনায়ক বিরাট কোহলি সহ টপ অর্ডারের ব্য়র্থতার দিনে ৫ উইকেট হারিয়ে ১২২ রানে খেলছে টিম ইন্ডিয়া। ক্রিজে রয়েছেন অভিজ্ঞ অজিঙ্ক রাহানে ও তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থ।

টসে হেরেছে ভারত

টসে হেরেছে ভারত

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে শুরু হওয়া টেস্ট ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। ১৮ বলে ১৬ রান করে আউট হন রোহিত শর্মার পরিবর্তে মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেন করতে নামা তরুণ পৃথ্বী শ। মায়াঙ্ক নিজে ৩৪ রান করে সাজঘরে ফেরেন। ব্যর্থ হন চেতেশ্বর পূজারাও। মাত্র ১১ রান করে সাজঘরে ফেরেন তিনি।

টেস্টেও ব্যর্থ বিরাট

টেস্টেও ব্যর্থ বিরাট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি ও ওয়ান ডে-তে দাগ কাটতে পারেননি বিরাট কোহলি। টেস্টেও তাঁর সেই ব্যাডপ্যাচ অব্যাহত। ওয়েলিংটনে মাত্র ২ রান করে নিউজিল্যান্ডের তরুণ ফাস্ট বোলার কেইল জেমিয়েসনের বলে ক্যাচ আউট হন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ৭ রান করে সাজঘরে ফেরেন হনুমা বিহারীও।

লড়ছেন রাহানে

লড়ছেন রাহানে

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ভারতের টপ অর্ডারের ব্যাটিং ব্য়র্থতার মধ্যে লড়ছেন দলের সহ-অধিনায়ক তথা অভিজ্ঞ অজিঙ্ক রাহানে। ১২২ বলে ৩৮ রান করে ক্রিজে রয়েছেন তিনি। ১০ রান করে অপরাজিত রয়েছেন ঋষভ পন্থ। অভিজ্ঞ ঋদ্ধিমান সাহার পরিবর্তে পাওয়া সুযোগ কি কাজে লাগাতে পারবেন তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যান, প্রশ্ন দেশের ক্রিকেট মহলে।

দুর্দান্ত জেমিয়েসন

দুর্দান্ত জেমিয়েসন

ব্যক্তিগত কারণে নেইল ওয়েগনার ছিটকে যাওয়ায়, ওয়েলিংটনে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে সুযোগ পান নিউজিল্যান্ডের তরুণ ফাস্ট বোলার কেইল জেমিয়েসন। সেই সুযোগ তিনি কাজে লাগান। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা ও হনুমা বিহারীর উইকেট নিয়েছেন তিনি। ১টি করে উইকেট নেন অভিজ্ঞ টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+