ফের শেষ ওভারে নার্ভ ফেল অর্শদীপের, দিলেন ২৭ রান, কিউয়িরা পৌঁছে গেল ১৭৬/৬ স্কোরে

ডেথ ওভারে ফের নার্ভফেল অর্শদীপ সিংয়ের। নো বল সহ শেষ ওভারে দিলেন ২৭ রান। যার ফলে নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড পৌঁছে গেল ৬ উইকেটে ১৭৬ রানে। লোয়ার অর্ডারে অনবদ্য ব্যাটিং ড্যারিল মিচেলের। ২৬ বলে অর্ধশতরান করলেন তিনি। শেষ অবধি ৩০ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন ড্যারিল।

কিউয়িরা পৌঁছে গেল ১৭৬/৬ স্কোরে

টসে হেরে রাঁচিতে ভারতের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে বড় স্কোরে পৌঁছে গেল নিউজিল্যান্ড। এদিন টসে জিতে ভারত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান। তবে ফিন অ্যালেন এবং ডেভন কনওয়ে মারকাটারি ব্যাটিং শুরু করেন। প্রথম চার ওভারে নিউজিল্যান্ড তুলে ফেলে চল্লিশের বেশি রান। তবে বোলিং চেঞ্জে এসে বিধ্বংসী হয়ে ওঠা অ্যালেনকে ফেরান ওয়াশিংটন সুন্দর। তারপরেই একই ওভারে তিনি আউট করেন মাইকেল চ‍্যাপম‍্যানকে। নিজের বলেই অনবদ্য ক্যাচ নেন সুন্দর।

নিউজিল্যান্ডের রানের গতি সামান্য থমকে গেলেও লড়াই থেকে সরে আসেননি কিউয়ি ব্যাটসম্যানরা। পাল্টা হাত খুলতে শুরু করেন তাঁরা। এবং ১৩ ওভারের মধ্যেই নিউজিল্যান্ড দলগত ১০০ রান পেরিয়ে যায়। শেষ দিকে যতটা চালিয়ে খেলার দরকার ছিল নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকায় তা নিউজিল্যান্ড করতে পারেনি শেষ ওভারের আগে পর্যন্ত। একেবারে ২০তম ওভারে এসে পাণ্ডিয়ার প্ল্যানিংয়ে গোলমাল করে দেন অর্শদীপ সিং। ওভার শুরু করেন নো বল দিয়ে। সেই বলে ছক্কা হাঁকান মিচেল। সবমিলিয়ে সেই ওভারে দেন ২৭ রান। যার ফলে নির্ধারিত কুড়ি ওভার শেষে নিউজিল্যান্ড বড় রান তুলতে সমর্থ হয়।

ওপেনিংয়ে ভালো শুরু করলেও মিডিল অর্ডারে মার্ক চ‍্যাপম্যান ও গ্রিন ফিলিপস এবং মাইকেল ব্রেসওয়াল ব্যর্থ হন। ড্যারিল মিচেল শেষে লড়াই করলে ভারত আরও ভালো জায়গায় থাকত।

ভারতের হয়ে এদিন অনবদ্য বোলিং করেন দুই স্পিনার ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদব। ফের একবার বল হাতে অনবদ্য স্পেল করে চার ওভারে মাত্র ২০ রান দিয়ে একটি উইকেট তুলে নেন কুলদীপ। অন্যদিকে ওয়াশিংটন সুন্দর চার ওভারে মাত্র ২২ রান দিয়ে দুটি গুরুত্বপূর্ণ আউট করে মিডিল অর্ডারে কাঁপুনি ধরিয়ে দেন। বাকি বোলাররা এই পাটা উইকেটে সেভাবে সফল না হলেও অধিনায়ক হার্দিক পান্ডিয়ার বোলিং চেঞ্জ নজর কেড়েছে। এদিন মোট সাতজন বোলারকে দিয়ে বল করিয়েছেন হার্দিক। তার মধ্যে তিনি নিজেও রয়েছেন। উমরান মালিক, শিবম মাভি বা হার্দিক নিজে বল হাতে খুব একটা সফল হতে পারেননি। অর্শদীপ সবচেয়ে বেশি ৫১ রান দেন।

পাটা উইকেটে দ্বিতীয় ব্যাট করে এই রান তোলা ভারতের জন্য একেবারেই কঠিন নয়। বিশেষ করে ভারতীয় দলে প্রথম সাত জন খেলোয়াড়ই টি-টোয়েন্টি স্পেশালিস্ট। যারা ব্যাট হাতে যেকোনও সময় খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। ওপেনিংয়ে ঈশান কিষাণ এবং শুভমন গিল কীভাবে খেলা ধরেন সেদিকে সকলের নজর থাকবে। তিন নম্বরে নামতে চলা রাহুল ত্রিপাঠী এবং চার নম্বরে সূর্য কুমার যাদবের দিকেও সকলের নজর থাকবে। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া নামবেন পাঁচ নম্বরে। ষষ্ঠ এবং সপ্তম নম্বরে ব্যাট করতে নামবেন দীপক হুডা এবং ওয়াশিংটন সুন্দর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+