Rinku Singh: রিঙ্কু সিং আয়ারল্যান্ডে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায়, ভারতীয় দলে ডাক পেয়েই কাকে প্রথম ফোন?
Rinku Singh: আইপিএলে বিধ্বংসী ফর্মে ছিলেন। সে কারণেই আয়ারল্যান্ড সিরিজে ভারতীয় দলে ডাক পেয়েছেন রিঙ্কু সিং। উত্তরপ্রদেশের এই ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্সের নয়নের মণি। কালই ডাবলিনে হতে পারে তাঁর আন্তর্জাতিক অভিষেক।
ভারতীয় দলে ডাক পাওয়ার খবর পেয়ে খুশি হয়েছিলেন। ভারতীয় দলের জার্সি হাতে তুলে আবেগাপ্লুত হয়ে পড়েন। ভারতীয় দলে ৩৫ নম্বর জার্সি পরে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছেন রিঙ্কু।

২০১৩ সালে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রিঙ্কু ও জিতেশ শর্মার একই ম্যাচে অভিষেক হয়েছিল। সেই থেকেই দুজনের বন্ধুত্ব। জিতেশ বিদর্ভের, রিঙ্কু উত্তরপ্রদেশের। বিসিসিআইয়ের ওয়েবসাইটের জন্য বিমানযাত্রার সময় এবং ডাবলিনে ভারতীয় দলের সঙ্গে প্রথম অনুশীলনের পর রিঙ্কুর প্রতিক্রিয়া জানতে চান জিতেশ। জিতেশ ও রিঙ্কু দুজনেই রয়েছেন সুযোগের সদ্ব্যবহারের অপেক্ষায়।
রিঙ্কু ওই সাক্ষাৎকারে বলেন, আমি নয়ডায় যেখানে প্র্যাকটিস করি, সেখানেই ছিলাম বন্ধুদের সঙ্গে। তখনই ভারতীয় দলে ডাক পাওয়ার কথা জানতে পারি। এরপরই বাড়িতে মাকে ফোন করি। মা সব সময় আমাকে জাতীয় দলে খেলার জন্য উৎসাহিত করতেন। মায়ের সঙ্গে আমাপও স্বপ্নপূরণ হয়েছে। আমি চাপমুক্ত হয়েই খেলতে প্রস্তুত। মাঠে নেমে নিজের ১০০ শতাংশ দিতে আমি তৈরি। জেতাতে চাই ভারতকে।

আয়ারল্যান্ডের ঠান্ডা আবহাওয়ায় অনুশীলন ভালোই উপভোগ করেছেন বলে জানিয়েছেন রিঙ্কু। তিনি বলেন, সব ক্রিকেটারই দেশের হয়ে খেলতে চান। ভারতীয় দলের জার্সিতে আমার নাম লেখা দেখে অনবদ্য অনুভূতি হয়েছিল। আমি আবেগাপ্লুতও হয়ে পড়েছিলাম। বিসিসিআইয়ের ভিডিওয় নেটে চেনা ছন্দেই ব্যাট করতে দেখা গিয়েছে রিঙ্কুকে। তিনি কঠিন ক্যাচ ধরতেও পারদর্শী। অনুশীলনে সে সব বিষয়ে জোর দেওয়া হয়েছে।
From emotions of an India call-up to the first flight ✈️ & Training session with #TeamIndia 😃
— BCCI (@BCCI) August 17, 2023
𝗪𝗵𝗲𝗻 𝗱𝗿𝗲𝗮𝗺𝘀 𝘁𝗮𝗸𝗲 𝗳𝗹𝗶𝗴𝗵𝘁 ft. @rinkusingh235 & @jiteshsharma_ 👌👌 - By @RajalArora
Full Interview 🎥🔽 #IREvINDhttps://t.co/m4VsRCAwLk pic.twitter.com/ukLnAOFBWO
জিতেশ শর্মাও আইপিএলে নজর কেড়েছেন। আগামী বছর টি ২০ বিশ্বকাপ রয়েছে। ধারাবাহিকভাবে ভালো খেলে রিঙ্কুর মতো জিতেশও বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার জন্য দাবি জোরালো করতে চাইছেন। চাইছেন সুযোগের সদ্ব্যবহার করতে। তিনি বলেন, ভারতীয় দলের পোশাক পরে বিদেশ সফরে যাওয়ার বিষয়টিতে খুবই ভালো লাগছে। নিজেদের মেলে ধরার এটা দারুণ সুযোগ।
জিতেশকে রিঙ্কু বলেন, আমরা দুজনেই বিজনেস ক্লাসে যাচ্ছি। জানি না এখানকার আদব-কায়দা। তবে দুজনে একসঙ্গে থাকায় সুবিধাই হচ্ছে। আয়ারল্যান্ডে জিতেশের সঙ্গেই জুটি বেঁধে থাকতে চান রিঙ্কু। কাল প্রথম টি ২০ আন্তর্জাতিক। সিরিজের বাকি দুটি টি ২০ আন্তর্জাতিক রবিবার ও বুধবার।












Click it and Unblock the Notifications