India vs Ireland 2nd T20I: অর্শদীপ ভেঙে দিলেন বুমরাহর রেকর্ড, ভারতীয় পেসার হিসেবে কোন নজির গড়লেন?
India vs Ireland 2nd T20I: ডাবলিনের মালাহাইডে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিকে ৩৩ রানে জয় ছিনিয়ে নিয়েছে জসপ্রীত বুমরাহর ভারত। বুধবার তৃতীয় তথা শেষ ম্যাচের আগে সিরিজ জয়ও নিশ্চিত করে ফেলেছে মেন ইন ব্লু।
এদিনের ম্যাচে জসপ্রীত বুমরাহর রেকর্ড ভেঙে দিলেন অর্শদীপ। দ্রুততম ভারতীয় পেসার হিসেবে তিনি পেলেন ৫০তম টি ২০ আন্তর্জাতিক উইকেট।

আয়ারল্যান্ড ইনিংসের ষোড়শ ওভারের চতুর্থ বলে অর্শদীপ তুলে নেন সর্বাধিক রান করা অ্যান্ডি বালবির্নির উইকেট। বালবির্নি এদিন পাঁচটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৫১ বলে ৭২ রান করেছেন। আজ ভারতের বোলিং ওপেন করেন অধিনায়ক জসপ্রীত বুমরাহ। অপর প্রান্ত থেকে শুরু করেন অর্শদীপ। আজকের ম্যাচে ৪ ওভারে ২৯ রান দিয়ে ১টি উইকেট পান অর্শদীপ।
আজ ৩৩তম টি ২০ আন্তর্জাতিক ম্যাচটি খেললেন অর্শদীপ। বালবির্নি তাঁর ৫০তম শিকার। অর্শদীপ টি ২০ আন্তর্জাতিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ১০ ম্যাচে ১৪ উইকেট পেয়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৯টি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭টি, পাকিস্তানের বিরুদ্ধে ৬টি ও শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি উইকেট রয়েছে। বাংলাদেশ, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের বিরুদ্ধে ২টি করে উইকেট রয়েছে।

আফগানিস্তান, হংকং ও জিম্বাবোয়ের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে একটি করে উইকেট রয়েছে অর্শদীপের। জসপ্রীত ৩৩তম টি ২০ আন্তর্জাতিকে ৫০ উইকেট নিয়ে ভাঙলেন জসপ্রীত বুমরাহর রেকর্ড। বুমরাহ টি ২০ আন্তর্জাতিকে ৫০ উইকেট পেয়েছিলেন ৪১টি ম্যাচ খেলে। ভারতের পেসারদের মধ্যে দ্রুততম এই মাইলস্টোন ছুঁলেও অর্শদীপ পেস ও স্পিন মিলিয়ে রইলেন কুলদীপ যাদবের (৩০ ম্যাচ) পর।
এদিকে, সিরিজ জয়ের পর বুমরাহ বলেন, ভালো লাগছে। আজ আগের দিনের থেকেও জোরে দৌড়েছি, বলের গতিও বাড়িয়েছি। পিচ মন্থর হবে বুঝে স্কোরবোর্ডে বড় রান তোলাই লক্ষ্য ছিল। দলের সকলেই আত্মবিশ্বাসী। তার ফলে কখনও একাদশ বাছা কঠিন হয়ে পড়ে। প্রত্যাশার কথা মাথায় না রেখে সকলে যেভাবে খেলেছেন একজন অধিনায়ক হিসেবে এর চেয়ে বেশি চাইতে পারি না।












Click it and Unblock the Notifications